১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ নিরাপদ খাবার নিশ্চিত করতে প্রতি শনিবার রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

‘আইআইইউসি’ তে শায়খ রাবে হাসানী নদভী’র “জিবন ও কর্ম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>>আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ “মুর্শিদুল উম্মাহ শায়খ সাইয়েদ মুহাম্মদ রাবে হাসানী নদভী (রহঃ) এর জীবন ও কর্ম” শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।৩১ মে’২৩ বুধবার আইআইইউসি কেন্দ্রীয় মিলনায়তনে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সেমিনারের প্রথম অধিবেশন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লামা শায়খ মুহাম্মদ সুলতান যওক নদভী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যাকে নিয়ে আজকের এই আন্তর্জাতিক সেমিনার মুর্শিদুল উম্মাহ শায়খ সাইয়েদ মুহাম্মদ রাবে হাসানী নদভী (রহঃ) আমার শিক্ষাগুরু। তিনি সমগ্র মুসলমান জাতির কাছে অনুকরণীয়। তাঁর মত জ্ঞানী ইসলামী পন্ডিত শায়খ ইতিহাসে আমরা খুউব কমই দেখতে পাই।উক্ত আন্তর্জাতিক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের সভাপতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। তাঁর বক্তব্যে তিনি বলেন, মুর্শিদুল উম্মাহ শায়খ সাইয়েদ মুহাম্মদ রাবে হাসানী নদভী (রহঃ) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আজকের আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে আমার শ্রদ্ধেয় শিক্ষক, আইআইইউসির সম্মানিত উপাচার্য ও দেশী বিদেশী বরেণ্য আলেম ওলামাগণ উপস্থিত আছেন। আমি সহ উপস্থিত অধিকাংশ জ্ঞানী আলেমগণ দারুল উলুম নদওয়াতুল উলামার সাবেক ছাত্র, যারা সকলেই মুর্শিদুল উম্মাহ শায়খ সাইয়েদ মুহাম্মদ রাবে হাসানী নদভী (রহঃ) এর সান্নিধ্যে গিয়ে জ্ঞান আহরণের সুযোগ পেয়েছেন। রাবে হাসান নদভী (রহঃ) এর মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্ঞানী পন্ডিত বর্তমান যুগে খুব বেশী আবশ্যক।অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর সম্মানিত উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হযরত মওলানা ওবায়দুল্লাহ হামজা, আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার সহ-মহাপরিচালক হযরত মওলানা আবু তাহের নদভী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম জনাব মাওলানা মুহিববুল্লাহিল বাকী নদভী, আইআইইউসি বিওটি সদস্য ও বায়তুশ শরফের রাহাবার মাওলানা মুহাম্মদ আব্দুল হাই নদভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রফেসর ড. গোলাম রব্বানী নদভী, ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সানাউল্লাহ নদভী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ, দারুর রাশাদ মাদরাসা ঢাকার মহাপরিচালক হযরত মাওলানা মুহাম্মদ সালমান। বক্তব্য রাখেন সেমিনার আয়োজক কমিটির আহবায়ক আইআইইউসি হাদিস বিভাগের চেয়ারম্যান ও সিআরপির মহাপরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুল হক নদভী।সেমিনারে মুর্শিদুল উম্মাহ শায়খ সাইয়েদ মুহাম্মদ রাবে আল হাসানী আল নদভী (রহঃ) এর জীবন বৃত্তান্ত নিয়ে প্রেজেন্টেশন পরিবেশন করা হয়। এছাড়া আইআইইউসি ডকুমেন্টারি, আইআইইউসি সংগীত ও নদওয়া সংগীত পরিবেশন করা করা হয়।দুপুরে “মুর্শিদুল উম্মাহ শায়খ সাইয়েদ মুহাম্মদ রাবে হাসানী নদভী (রহঃ) এর জীবন ও কর্ম” শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে বেফাকুল মাদরাসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবাইদুর রহমান খান নদভীর সভাপতিত্বে মুর্শিদুল উম্মাহ শায়খ সাইয়েদ মুহাম্মদ রাবে হাসানী নদভী (রহঃ) এর জীবন ও কর্ম বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন আইআইইউসির ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এর ডীন ও মান্যবর ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সানাউল্লাহ নদভী, আইআইইউসির সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক আতাউর রহমান নদভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রফেসর ড. গোলাম রব্বানী নদভী ও ইবরাহীম কাসেমী নদভী।সেমিনারে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, বিওটি ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, বিওটি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, বনফুল এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুশ শাকুর সহ আইআইইউসির ফ্যাকাল্টি ডীনবৃন্দ, ডিপার্টমেন্ট চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও
২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ

You cannot copy content of this page