৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা চকরিয়ায় ভিকটিমকে উদ্ধার অভিযান করতে গিয়ে ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার এসআই আরকান চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

আইআইইউসি এর ইংরেজি বিভাগের স্প্রিং-২০২৩ সেশনের মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>>আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এম এ (ইএল , ইএলটি এবং প্রিলিমিনারি) স্প্রিং -২০২৩ সেশনের এর ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১৩ জুন ২০২৩ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরস্থ কপার চিমনি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর মাননীয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। প্রধান অথিতির বক্তব্যে প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, ইংরেজি সাহিত্যে উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে মনোনিবেশ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন থেকে আইআইইউসির দায়িত্ব বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির হাতে দিয়েছেন তখন থেকেই আইআইইউসির অবকাঠামোগত ও শিক্ষার মানের আমূল-পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় আইআইইউসি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষা জীবনে বর্তমানে কম্পিটিশনের পাশাপাশি কো-অপারেশন খুব জরুরী। তিনি ইংরেজী বিভাগের মাস্টার্স প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান উচ্চশিক্ষার ক্ষেত্রে আইআইইউসিকে বেছে নেওয়ার জন্য। ইংরেজি ভাষার পাশাপাশি মাতৃভাষায় চর্চার উপরও তিনি গুরুত্বারোপ করেন।ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোঃ ছরওয়ার আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি’র সম্মানিত ট্রেজারার, কলা ও মানবিক অনুষদ এর ডীন প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান (কায়সার), প্রক্টর মোহাম্মদ ইফতেখার উদ্দিন, মাস্টার্স প্রোগ্রামের কো-অর্ডিনেটর আবু সালেহ নিজাম উদ্দীন এবং অন্যান্য শিক্ষকমণ্ডলী।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক। এতে নবীনদের মধ্যে বক্তব্য রাখেন জওহার দুদায়েভ, জিয়াউদ্দীন বাবলু, কফিলুর রহমান জামশেদ, তুসী দাস, নাজিয়া সুলতানা, তানজিবা ইসলাম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page