২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আইআইইউসি’র ইলেক্ট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতোকোত্তীর্ণ ছাত্রদের বিদায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইলেক্ট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের স্নাতোকোত্তীর্ণ ছাত্রদের বিদায় উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।৩০ অক্টোবর’২৩ ইং সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আইআইইউসি টেলিকম ক্লাবের উদ্যোগে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক ও টেলিকম ক্লাবের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মোস্তফা আমির ফয়সাল। ইটিই ডিপার্টমেন্ট’র শিক্ষার্থী মুহাম্মদ ইমতিয়াজ হিমুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের মান্যবর ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। সম্মানিত অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য এবং আইআইইউসি-র মহিলা একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী। অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন আইআইইউসি টেলিকম ক্লাবের সাধারণ সম্পাদক ও শিক্ষার্থী শাহাদাত আরফিন ইন্তি। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব আ.ফ.ম আকতারুজ্জামান কায়সার, সহকারী প্রক্টর খোরশেদ আলম এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মাননীয় ডীন ড. মোঃ শামীমুল হক চৌধুরী।অনুষ্ঠানে ইটিই বিভাগের ১২ থেকে ২০ তম ব্যাচ এর সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইটিই ডিপার্টমেন্ট এর বর্তমান শিক্ষার্থীগণেরও ছিলো স্মতঃস্ফূর্ত অংশগ্রহন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর’আন থেকে তিলাওয়াত করেন উক্ত বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র শরিফুল ইসলাম।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিভাগের সম্মানিত শিক্ষক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, সম্মানিত প্রক্টর জনাব মোঃ ইফতেখার উদ্দিন, সম্মানিত ট্রেজারার প্রফেসর ডঃ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ইটিই বিভাগের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ জাহিদুর রশীদ।অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরন করে নেন ইটিই বিভাগের শিক্ষকগণ। এরপরই প্রতি সেমিস্টারের গ্র্যাজুয়েটগণের হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট ও উপহারসামগ্রী। এর পরপরই শুরু হয় বিভাগীয় ছাত্রদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে হামদ পরিবেশন করেন ইটিই বিভাগের বিশতম ব্যাচ এর ছাত্র মোবারক হোসেন ও আবু ইউসুফ এবং নাত পরিবেশন করেন ৭ম সেমিস্টারের ছাত্র নাবিদ হোসেন এবং ৪র্থ সেমিস্টারের ছাত্র তানভীর ফেরদৌস। বিদায়ী শিক্ষার্থী আল আমিন মুর্তজার একটি দেশাত্মবোধক গান পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক পর্বের ইতি টানা হয়। এছাড়াও অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী দিগন্ত বড়ুয়া কর্তৃক প্রস্তুতকৃত ডিপার্টমেন্ট সম্পর্কিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়। সবশেষে বিদায়ী স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন ও আবেগঘন বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটির আয়োজনে পৃষ্ঠপোষকতা করে JMG family, Speakers’ Council এবং NVIT Training Institute।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page