২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পানি বোতল জাত, বিখ্যাত ব্র‍্যান্ড ভলভো ব্যাটারির নকল পানি বাজারজাতকরণের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মাসুদ লস্কর,সিলেট ব্যুরো>>> হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে অ-স্বাস্বহ্যকর পরিবেশে( মিনারেল ড্রিংকিং ওয়াটার) পানীয়জলের প্যাকেজিং ও বিশ্বের স্বনামধন্য ব্রান্ড VoLVO কোম্পানির মোড়ক ব্যবহার করে প্রতারণার আশ্রয়ে ব্যাটারিতে ব্যবহৃত পানি উৎপাদন,প্যাকেজিং ও বাজারজাত করণের অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী অভিযোগে সরেজমিনে ঘুরে দেখা যায়, দূর্গাপুর গ্রামের,হরেন্দ্র সরকারের ছেলে ফার্মেসী ব্যবসায়ী তপন সরকারের মালিকানাধীন রুহী ড্রিংকিং ওয়াটার নামক কারখানায় শিশু শ্রমিক দিয়ে দেদারসে পানি বোতলজাত করা হচ্ছে।আর বোতলের গায়ে লাগানো হচ্ছে বিশ্ববিখ্যাত ব্রান্ড VOLVO কোম্পানির মোড়ক।অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাত করনের কাজে ব্যাস্ত শ্রমিক,প্রতিবেদককে জানান একই কারখানায় রুহী ড্রিংকিং ওয়াটার ও ব্যাটারিতে ব্যবহৃত VOLVO লগো সম্বলিত লেবেল ছাপিয়ে এনে বোতলের গায়ে লাগিয়ে বাজারজাত করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান,উপজেলার মাধবপুর সদর সহ আশেপাশের বাজার গুলো তে ড্রিংকিং ওয়াটার এবং স্হানীয় গাড়ির ওয়ার্কশপ গুলোতেই VOLVO ব্র‍্যান্ডের ব্যাটারির পানি সহজে বাজারজাত করা হচ্ছে।এতে স্হানীয় অসাধু ব্যবসায়ীরা সাময়িক লাভবান হলেও প্রকৃতপক্ষে গাড়ির মালিকগন ক্ষতিগ্রস্ত হচ্ছেন।অন্যদিকে বিশ্বের অন্যতম ব্র‍্যান্ড volvo কোম্পানি সুনাম ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।তাছাড়া নিম্নমানের পানি পান করার ফলে এলাকায় রোগজীবাণু ছড়িয়ে পড়ে স্বাস্থ্য হানীর আশংকা রয়েছে।জানতে চাইলে রুহী ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরির মালিক তপন সরকার জানান তিনি ম্যানেজ করেই এ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।এ বিষয়ে কথা হয় হবিগঞ্জ জেলা পরিবেশ আন্দোলনের নেতা,সোহেল রানার সাথে,তিনি বলেন,দেশে প্রচলিত আইনানুযায়ী শিশু শ্রম নিষিদ্ধ,তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পানীয় জল বাজারজাত করনের ফলে স্বাস্থ্য খাত ঝুকিপূর্ণ হয়ে পড়ে।তিনি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।মাধবপুর উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা তুষার পাল বলেন,শীঘ্রই প্যাকেজিং করা পানি পরীক্ষা করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।অস্বাস্থ্যকর পরিবেশে, বিএসটি আই এর অনুমোদনহীন এ ড্রিংকিং ওয়াটার ব্যবহার কতটুকু স্বাস্থ্য সম্মত এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা:মো: ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন,অস্বাস্থ্যকর পরিবেশে পানীয়জল মোড়কজাত করনের ফলে বিভিন্ন ধরনের রোগজীবাণু ছড়াবে,তাছাড়া পানিতে আর্সেনিকের উপস্থিতি থাকলে বড় ধরনের যে কোন রোগ ছড়াতে পারে।এবিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন,এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু
অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র।
চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার
সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা
উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল
সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ

You cannot copy content of this page