১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক দ্বিতীয় ইনিংসে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার মূল প্রেরণা: মির্জা ফখরুল না ফেরার দেশে প্রখ্যাত সাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. কামাল হোসেন
আন্তর্জাতিক:
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড
     
             

অসহায় মানুষের মাঝে শিক্ষামন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট আবদুল্লাহ আল মারুফ

আজ সকাল ১১টায় নগরীর চকবাজার কাউন্সিলর কার্যালয়ে এক হাজার শীতার্ত ও গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়াও চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, সংরক্ষিত ওয়ার্ড-৭ এর কাউন্সিলর রুমকি সেন গুপ্তসহ মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, তীব্র শীত, ঘন কুয়াশা, ঠান্ডা কনকনে বাতাস সব মিলিয়ে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। সামর্থ্য অনুযায়ী এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত। সারা বিশে^র আর্থিক মন্দার মধ্যেও শেখ হাসিনার সরকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে নানা ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। সরকারের পক্ষ থেকে মানুষের যাতে শীতে কষ্ট না হয় সেজন্য সারাদেশে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ এখানে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।মন্ত্রী বলেন, আপনারা অবশ্যই সরকারের এ অবদানের কথা মনে রাখবেন। বর্তমান সরকারই পারে দেশকে উন্নতির শিখড়ে পৌঁছে দিতে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকেই স্মার্ট সিটিজেনে পরিনত হতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page