৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা পটিয়ায় গণহত্যা দিবস পালিত। সাতকানিয়ায় এসইউজে’র নেতৃত্বে রুবেল ও তারেক শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় চালক ও মালিক নিহত এমপি জসিমের হাত ধরে বিএনপিতে এলডিপির হাজারো কর্মী টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান। ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির অভিযোগে ট্রাকচালককে পিটিয়ে হত্যা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

অভিযোগ তদন্তকালীন সময়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু নোয়াখালী প্রতিনিধি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল উপজেলার মল্লিকার দিঘীরপাড়া ফাজিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক (ইংরেজি) হুমায়ুন কবির দেওয়ানের (৫৭) বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তকালে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর এ মৃত্যুতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।জানা গেছে, হুমায়ুন কবির দেওয়ানের বিরুদ্ধে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী অভিযোগ তুললে মাদ্রাসা পরিচালনা কমিটি অভিযোগটি তদন্তের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে।কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতিনিধি ও ওই বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (অর্থ) আব্দুল নুর। তাঁর উপস্থিতিতে অধ্যক্ষের কক্ষে অভিযোগকারীদের নিয়ে তদন্ত শুরু হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।কমিটি অভিযোগকারীদের বক্তব্য শোনার পর হুমায়ুন কবির দেওয়ানের বক্তব্য জানতে চান। তিনি বক্তব্য দেওয়া শুরু করার দুই থেকে তিন মিনিট পর হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। সেখান থেকে তাঁকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।অভিযোগ উঠেছে, তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগটি মাদ্রাসা কর্তৃপক্ষ যথাযথভাবে নিষ্পত্তি না করে তাঁকে চাকরিচ্যুত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতিনিধি আব্দুল নুরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।হুমায়ুন কবিরের বাড়ি থেকে আসার সময় ও তদন্তকালীন সময়ে বহিরাগত কিছু দুষ্কৃতকারী তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে। তদন্ত কমিটির সদস্যরা তাঁর সঙ্গে রূঢ় আচরণ ও চাপ সৃষ্টি করেন বলেও অভিযোগ করা হয়েছে। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে দাবি করা হয়।তদন্ত কমিটির আহ্বায়ক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (অর্থ) আব্দুল নুর জানান, তদন্ত শুনানির শেষ পর্যায়ে হুমায়ুন কবির দেওয়ান অসুস্থ হয়ে পড়েন।তিনি আরও জানান, প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি। মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও এলাকার একটি কুচক্রী মহল তাঁকে চাকরিচ্যুত করার জন্য পরিকল্পিতভাবে অভিযোগ এনেছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় মাদ্রাসা পরিচালনা কমিটির ইন্ধন থাকার অভিযোগও উঠেছে।মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান জানান, তদন্ত চলাকালীন সময়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাইন উদ্দিন জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। তদন্ত কমিটি তাদের কাজ করছে। মৃত্যুর ঘটনা তিনি শুনেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page