২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর চাটখিলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরের নগরকান্দায় বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, আহত কয়েকজন নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি রপ্তানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু সুনামগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত, উদ্বৃত্ত ৩ হাজার বিশ্বাসের জায়গাগুলো কতটা নিরাপদ শিশুদের জন্য কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি গুলিবিদ্ধ ৫
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

অপহরণ ও পুলিশ অ্যাসল্ট মামলায় চকরিয়ার ইউপি চেয়ারম্যান নবী কারাগারে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক>>> চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।অপহরণ পূর্বক হত্যা চেষ্টা ও পুলিশের উপর আক্রমণের ঘটনায় দায়ের হওয়া পৃথক দুটি মামলায় উচ্চতর আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন নিয়েছিলেন নবী হোছাইন।সোমবার (৮ জুলাই) দুপুরে ওই জামিনের শর্ত মতে নিম্নতর আদালত কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।আদালত দু’পক্ষের আইনজীবীর শুনানির পর জামিন না-মন্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আয়াছুর রহমান।তিনি জানান,ইতিপূর্বে সাহারবিলে আবুল কালামকে অপহরণ পূর্বক হত্যা চেষ্টার অভিযোগে তার ভাই সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মহসিন বাবুল বাদী হয়ে বর্তমান চেয়ারম্যান নবী হোছাইনসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।ওই মামলার অভিযুক্তদের ধরতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ।ফলে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায়ও চেয়ারম্যান নবী হোছাইনে আসামী করা হয়।তিনি আরও বলেন,দুটি মামলা অভিযুক্ত হওয়ার পর উচ্চতর আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন নিয়ে সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে আদালত চেয়ারম্যান নবী হোছাইনকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ মোহাম্মদ আলী জানান,চেয়ারম্যান নবী হোছাইনের বিরুদ্ধে গরু চুরি,অপহরণ,পুলিশ এ্যসল্টসহ ১০ টি মামলার নথি থানায় থাকলেও সব ক’টি মামলায় জামিনে ছিলেন চেয়ারম্যান নবী হোছাইন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page