১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

অপহরণের পর মুক্তিপণ না পেয়ে ভাগ্নেকে হত্যা করলো মামা গ্রেফতারের ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> সাতকানিয়ায় ইটভাটা শ্রমিক হিসেবে কাজ করা এক রোহিঙ্গা যুবক আপন ভাগিনাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করেছে। পরে মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করেছে। গত ৩ এপ্রিল মামা কামাল হোসেন বেড়ানোর কথা বলে উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে তার ভাগিনা মো. একরাম (১৩) কে অপহরণ করে। পুলিশ গতকাল বুধবার সকাল ৯টার দিকে ঘাতক মামার দেয়া তথ্য মতে সাতকানিয়ার পাঠানিপুল এলাকা থেকে ১৩ দিন পর ভাগিনা একরামের গলিত লাশ উদ্ধার করে। এর আগে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘাতক মামা মো. কামাল হোসেন (৩৫)কে আটক করে। কামাল পুলিশের কাছে মুক্তিপণ না পেয়ে ভাগিনাকে হত্যার দায় স্বীকার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোহিঙ্গা যুবক মো. কামাল সাতকানিয়ার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করে। নিহত একরামের পরিবার কঙবাজারের উখিয়া উপজেলার বালুখালীর ১০ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের জি–৩৭ নম্বর ব্লকে থাকে। তার বাবার নাম মো. ইদ্রিস। গ্রেপ্তার কামাল একই উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি–১০ ব্লকের আবুল কাশেমের ছেলে। সে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের বিসমিল্লাহ ব্রিকসে (বিবিসি) শ্রমিক হিসেবে কর্মরত।নিহত একরামের বড় চাচা মো. ইউনুস সাংবাদিকদের বলেন, ৩ এপ্রিল একরামকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে ক্যাম্প থেকে নিয়ে যায় তাঁর ভাই ইদ্রিসের শ্যালক মো. কামাল। পরে সে ইদ্রিসের কাছে মোবাইল ফোনে একরামকে অপহরণ করা হয়েছে বলে জানায় এবং তাকে পেতে হলে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করে। এতে রাজি হননি ইদ্রিস। অনেক খোঁজাখুঁজির পরও একরামের সন্ধান না পেয়ে ইদ্রিস বাদী হয়ে গত ১৪ এপ্রিল রাতে উখিয়া থানায় লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ কামালকে রাতেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে কামাল পুলিশকে জানায়, মুক্তিপণের টাকা না দেওয়ায় একরামকে খুন করেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সাতকানিয়া থেকে লাশ উদ্ধার করে।সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, উখিয়া থানা পুলিশের একটি দল আসামিকে নিয়ে সাতকানিয়া উপজেলার পাঠানিপুল এলাকায় আসে। সাতকানিয়া থানা পুলিশের সহায়তায় সেখানে কৃষিজমি থেকে ওই কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করে।উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানান, নিহত একরামের মামা কামালের দেয়া তথ্য মতে পুলিশ সকালে সাতকানিয়া থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা জানতে তদন্ত চলছে এবং ঘটনার ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page