১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার কাতারের আবু সামরা সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ যাত্রী আটক বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি সাতক্ষীরার জলাবদ্ধতা: সাময়িক নয়, প্রয়োজন স্থায়ী সমাধান পেশাদার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো সরবরাহ বাড়লেও কমেনি গ্যাস সংকট: পাম্পগুলোতে দীর্ঘ সারি অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়, উদযাপনের অপেক্ষায় শান্ত ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়: সাফল্যের নেপথ্যের রহস্য জানালেন শান্ত
আন্তর্জাতিক:
বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত
     
             

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় বাঁশখালীতে ৭ দোকানিকে ৩১ হাজার জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম)ঃ

দেশে হঠাৎ করে পিঁয়াজের দাম এক লাফে দ্বিগুনেরও বেশি হয়ে যাওয়ার পর থেকে সারাদেশে ‘টক অফ দ্যা কান্ট্রি’তে পরিনত হয়েছে পিঁয়াজের বাজার। সারাদেশে প্রশাসনও নড়েচড়ে বসেছে বাজার নিয়ন্ত্রনে। বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৭ দোকানিকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১১ ডিসেম্বর’২৩ ইং সোমবার বিকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম উপজেলার টাইমবাজার, চাম্বল,ও প্রেমবাজারে অভিযান পরিচালনা করে ৭ দোকানদারকে বেআইনীভাবে অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রির অপরাধে ৩১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা ক্রয়মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার আইনে মূল্যতালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page