২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব নজরুল ইসলাম নজু মোংলা পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর চাটখিলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরের নগরকান্দায় বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, আহত কয়েকজন নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি রপ্তানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু সুনামগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত, উদ্বৃত্ত ৩ হাজার
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ কক্সবাজারে গ্রেফতার ৯

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কক্সবাজার প্রতিনিধি >>> বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে একটি মাছ ধরার কাঠের বোট থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করেছে র‌্যাব–১৫। এ সময় ইয়াবা পাচারে জড়িত বোটে থাকা নয়জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে এই বিশাল চালানটি জব্দ করা হয়। সন্ধ্যা ৭টা নাগাদ চালানটি কক্সবাজার শহরের ফিশারিঘাটে নিয়ে আসে র‌্যাব। অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব–১৫ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে আটকদের পরিচয় তাৎক্ষণিক জানানো হয়নি। র‌্যাবের এই কর্মকর্তা জানান, টেকনাফ থেকে এই বিশাল ইয়াবা চালান আসার খবর পায় র‌্যাব। এই তথ্যের ভিত্তিতে সোমবার থেকে এই চালানাবাহী কাঠের বোটটির পিছু নেয় র‌্যাবের গোয়েন্দা দল। একপর্যায়ে মহেশখালী চ্যানেলে পৌঁছালে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালায়। অভিযানে বোটটি জব্দ করে তল্লাশি করে ৪টি কন্টেইনার ভর্তি বিপুল ইয়াবা পায় র‌্যাব সদস্যরা। একই সাথে বোটে জেলে বেশধারী নয়জনকে আটক করা হয়। আটকের পর বোটটি কক্সবাজার ফিশারিঘাটে নিয়ে আসা হয়। সেখানে এনে কন্টেইনার কেটে বিশেষ কায়দায় মজুদ ইয়াবাগুলো বের করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে গুণে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।মেজর নাজমুল ইসলাম বলেন, ইয়াবা চালানের সাথে আরো কে বা কারা জড়িত এবং গড়ফাদার কারা সেটি বের করতে অনুসন্ধান চলছে। বিস্তারি র‌্যাবের–১৫ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব নজরুল ইসলাম নজু
মোংলা পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ
ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ
চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর
চাটখিলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ফরিদপুরের নগরকান্দায় বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, আহত কয়েকজন
নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি

You cannot copy content of this page