১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কুমিল্লা >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • হাসনাত আবদুল্লাহ,র অভিনব প্রতিবাদে দেবিদ্বার-চান্দিনা সড়কে আসছে সাড়ে ১২ কোটি টাকা
  • হাসনাত আবদুল্লাহ,র অভিনব প্রতিবাদে দেবিদ্বার-চান্দিনা সড়কে আসছে সাড়ে ১২ কোটি টাকা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা:
    দুর্ভোগ কাটছে শিগগিরই: দেবিদ্বার-চান্দিনা সড়কে সাড়ে ১২ কোটি টাকার সংস্কার বরাদ্দ চূড়ান্তের পথে
    পাঁচবার ব্যর্থ দরপত্রের পর অবশেষে আশার আলো
    দীর্ঘদিন অবহেলিত কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কের সংস্কারে অবশেষে আশার আলো দেখা দিয়েছে। সড়ক ও জনপদ (সওজ) বিভাগের পক্ষ থেকে প্রায় ১৩ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প ব্যয়ে সড়ক সংস্কারের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, “বরাদ্দ অনুমোদনের প্রক্রিয়া প্রায় শেষ। আশা করছি আগামী দুই-এক দিনের মধ্যেই অনুমোদন পাওয়া যাবে।”১৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির সংস্কারের জন্য চলতি অর্থবছরে পাঁচবার দরপত্র আহ্বান করা হলেও নানা জটিলতার কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি।গত ১০ অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক অভিনব প্রতিবাদের মাধ্যমে বিষয়টি আলোচনায় আনেন।তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে সড়কের খানাখন্দে মাছের পোনা অবমুক্ত করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং পরে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে।দেবিদ্বার-চান্দিনা সড়কটি কেবল দুই উপজেলার সংযোগ নয়; এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ লিংক রোড হিসেবেও ব্যবহৃত হয়। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে এই পথে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা সড়কটি এখন দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তারা দ্রুত কাজ শুরুর দাবি জানিয়েছেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page