২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা। সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের বর্ষপূর্তি : গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিশেষ প্রতিনিধি >>> সাংবাদিকতা কোনো সহজ পেশা নয়, বরং এটি এক চ্যালেঞ্জময় পথচলা। সত্য সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের নানান বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়। তবু বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ছাড়া সমাজের প্রকৃত চিত্র ফুটে ওঠে না। হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।হাটহাজারী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসলাম পারভেজ। প্রধান অতিথি ছিলেন আর জে এফ’র চেয়ারম্যান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এস এম জহিরুল ইসলাম।অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নোমান ও দপ্তর সম্পাদক এইচ এম এরশাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন, দৈনিক নয়া বাংলার সম্পাদক এনায়েত উল্লাহ, হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন, বর্তমান সিনিয়র সহ সভাপতি শিমুল মহাজন, চবি সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শিপক নাথসহ বিশিষ্টজনেরা।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল দিদারুল আলম (অবঃ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, জামায়াতের পৌর আমীর মাস্টার মাহমুদুল করিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির, গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ শোয়েব প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়। পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং ‘ঐক্য’ নামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, কৃষি ও মানবসেবাসহ ১৭টি ক্যাটাগরিতে গুণীজন সংবর্ধনা। এ ছাড়া হাটহাজারীর দশজন সাংবাদিককে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান চলাকালে নবতরুণ ব্লাড ব্যাংকের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়।বক্তারা বলেন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ শুধু সংবাদ পরিবেশনেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছে—যা প্রশংসনীয়। যে কোনো প্রয়োজনে এই সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন অতিথিরা।শেষে অতিথিরা সংগঠনের নেতৃবৃন্দদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page