৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাতামুহুরিতে ডাকাতির পর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার ৬ সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত উলিপুর শহরের বাইপাস সড়ক নির্মাণে কুচক্রী নিল নকসা বাতিলের দাবিতে মানব বন্দ্বন ও স্মারক লিপি পেশ। কাপ্তাইয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার দেশীয় ফলের পুষ্টিগুণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় বাতাসে লন্ডভন্ড ব্রাজিলের ৩শ মিটারের পতাকা। সখিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশ–মালদ্বীপের মধ্যে মৎস্য, কৃষি ও নীল অর্থনীতি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গল থেকে ব্যবসায়ী আজিজ খলিফা হত্যার মূলহোতা গ্রেফতার। তারাগঞ্জে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

হাটহাজারীতে হত্যা ও বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান লাভু আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভু (৫০) কে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (৯ মে) ভোর সাড়ে তিনটার দিকে হাটহাজারী পৌর এলাকার নিজ বাসা থেকে হাটহাজারী মডেল থানা পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) তাকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামী নুরুল হাসান প্রকাশ লাবু (৫০) হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকার মোঃ ইছহাকের পুত্র।জানা গেছে, এক সময়ের বিএনপি নেতা হিসেবে পরিচিত থাকলেও ২০১৬ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে রাজনীতি থেকে দুরে অনেকটা সরে আসলেও সাবেক এমপি জাতীয় পার্টি নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ঘনিষ্টজন হিসেবে পরিচিতি লাভ করেন। তবে সমর্থকদের দাবি জনপ্রতিনিধি থাকলে এলাকার উন্নয়নের স্বার্থে স্থানীয় এমপি’র সাথে যে কারো সম্পর্ক গড়ে তুলতে হয়। অপরদিকে বিএনপি’র অপর একটি গ্রুফের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা ছিল তৎকালিন আওয়ামী সরকারের পক্ষে। সে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের মদদ জুগিয়েছে আন্দোলনকৃত ছাত্রদের বিপক্ষে।আজ বিকাল তিনটার দিকে চট্টগ্রাম র‌্যাব ৭ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নিজ নাম ঠিকানা প্রকাশ করে এবং সূত্রে বর্ণিত মামলায় ৪৭নং এজাহারনামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী নুরুল হাসান প্রকাশ লাবু(৫০) এর নামে চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানায় হত্যা ও নাশকতা সংক্রান্তে দুটি মামলার তথ্য পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামীক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page