২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

হাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সানিফ চৌধুরী, হাটহাজারী >>> হাটহাজারী উপজেলায় জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন দপ্তরের সমন্বয় ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি’র নির্দেশনায় আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় অংশগ্রহণকারীদের আলোচনার ভিত্তিতে জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ ও কার্যকর ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগ ও পরামর্শের আলোকে চিহ্নিত জলাবদ্ধ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও পৌরসভাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। গ্রাম পুলিশের সহায়তায় ডেইলি লেবার নিয়োগ করে ড্রেন ও নালা পরিষ্কার এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার কাজ পরিচালনা করা হবে।এছাড়া সড়ক ও জনপদ বিভাগকে বাসস্ট্যান্ড এলাকার চলমান কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পানি জমে থাকা ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা সাইনবোর্ড ও লাল পতাকা স্থাপনের মাধ্যমেও জনসাধারণকে সতর্ক করার ব্যবস্থা নেওয়া হবে।সভায় জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়। নিজ নিজ বাড়ির আশপাশের নালা, ডোবা ও ড্রেন পরিষ্কার রাখা এবং ইউনিয়ন পরিষদ ও পৌরসভার কার্যক্রমে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page