২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জমি সংক্রান্ত বিরোধের জের: সাতকানিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি অবশেষে চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক সখিপুরে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চাটখিলে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সাতকানিয়ায় গারাংগিয়া বেইলি ব্রিজ মরণফাঁদ দুর্ঘটনার আশঙ্কা। সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য আটক- চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন চট্টগ্রামের ডিসি চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

হরমুজ প্রণালিতে টোল ধার্য্য করে দিল ইরান, পরিশোধ করতে হবে চীনা মুদ্রায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিএসপি আন্তর্জাতিক ডেস্ক >>> টানা ৩৮ দিনের সংঘাত শেষে ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই সময়ের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর টোল নির্ধারণ করেছে তেহরান।গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথ দিয়ে যেসব জাহাজ চলাচল করবে, তাদেরকে আগেই টোল পরিশোধ করতে হবে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে টোল দিতে হবে ক্রিপ্টোকারেন্সি অথবা চীনের মুদ্রা ইউয়ানে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত এই টোল আদায় অব্যাহত থাকবে।অপরদিকে প্রতি ব্যারেল তেলের জন্য জাহাজগুলোকে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল পরিশোধ করতে হবে বলে মার্কিন আরেক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইম্স-কে জানিয়েছেন ইরানের এক বাণিজ্য প্রতিনিধি। আর যেসব জাহাজে কোনো পণ্য থাকবে না, সেগুলোকে কোনো ফি দিতে হবে না।প্রতি ব্যারেল তেল থেকে ১ ডলার নেওয়ার অর্থ হলো সুপার ট্যাংকার বা বিশাল আকারের জাহাজগুলোকে হরমুজ প্রণালি পার হতে টোল বাবদ কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করতে হতে পারে।ইরানের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে হরমুজ প্রণালি পার হওয়ার আগে ই-মেইলের মাধ্যমে জাহাজ কোম্পানিগুলোকে আগাম নোটিশ দিতে হবে এবং জাহাজের বিস্তারিত তথ্য জানাতে হবে। ইরানি কর্তৃপক্ষ অনুমোদন দিলে তবেই জাহাজ চলাচল করতে পারবে। প্রণালিতে প্রবেশের আগেই টোল পরিশোধ করতে হবে এবং তা গ্রহণ করা হবে কেবল বিটকয়েন অথবা চীনা মুদ্রা ইউয়ানে।এছাড়া জাহাজগুলোকে ইরানের উপকূলঘেঁষা পথে চলতে হবে; অর্থাৎ কাশেম দ্বীপ এবং লারেক দ্বীপ-এর মধ্যবর্তী অঞ্চল দিয়ে জাহাজ পার করতে হবে।সেইসঙ্গে জানানো হয়েছে, ইরানের বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজ সহজে হরমুজ প্রণালি পার হতে পারবে। তবে শত্রুভাবাপন্ন দেশের জাহাজগুলোকে দেরি করানো হতে পারে বা তাদের পারাপার সীমিত করা হতে পারে।ক্রিপ্টোকারেন্সি ও ইউয়ানে টোল নেওয়ার কারণ যক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কঠোর আর্থিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরান। ফলে ডলারে টোল গ্রহণ করা তাদের জন্য কঠিন। অন্যদিকে ক্রিপ্টোকারেন্সির লেনদেন শনাক্ত করা তুলনামূলক কঠিন এবং ইউয়ানে টোল নিলে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভর করতে হয় না।ইরানের আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইউয়ানে ইতোমধ্যে টোল আদায় শুরু করেছে তেহরান। তবে এ সিদ্ধান্ত উপসাগরীয় আরব দেশগুলোর জন্য নতুন উদ্বেগ তৈরি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page