২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সৌদি রিয়েল দেখিয়ে প্রতারণা,পটিয়ায় গ্রেপ্তার ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পটিয়া প্রতিনিধি >>> চট্টগ্রামের পটিয়ায় এক ব্যবসায়ীকে সৌদি রিয়েল দেখিয়ে ৫ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে পটিয়া থানা পুলিশ আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জ জেলার পুকুরিয়া গ্রামের মৃত সুন্দর আলী খানের পুত্র লিয়াকত আলী খান (৫৫), ফরিদপুর জেলার ছোট খারদিয়া গ্রামের মো. কাউছার বেগের পুত্র মো. সোহেল বেগ (৩৩) এবং একই জেলার রায়পাড়া সদরদি এলাকার মোহাম্মদ খানের পুত্র মো. জাহিদ খান ওরফে শহীদ (৪৫)।এ সময় উদ্ধার করা হয় সৌদি ১০০ রিয়েলের ২০টি নোট, আটটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ জানায়, পটিয়া পৌর সদরের ব্যবসায়ী মো. আলকাছ মিয়াকে প্রতারকচক্র ফেরিওয়ালার ছদ্মবেশে প্রথমে টার্গেট করে। পরে সৌদি রিয়েল বিক্রির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ হান্নান অভিযান চালিয়ে প্রথমে প্রতারক লিয়াকত আলী খানকে পটিয়ার পাইকপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন।তার স্বীকারোক্তির ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে সৌদি রিয়েল উদ্ধার করা হয়।এদিকে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এই প্রতারকচক্র পটিয়ার বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, “প্রতারকচক্র প্রথমে ব্যবসায়ী আলকাছ মিয়ার সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং সৌদি রিয়েল দেখিয়ে তার কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। ইতোমধ্যে চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page