১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের হাতে গ্রেফতার একাধিক মামলার তিন আসামী ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫, গাড়িতে আগুন ৪নং বদল কোটকে মডেল ইউনিয়নের স্বপ্ন নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম সাতকানিয়ার বন্যা দুর্গতদের পাশে শহীদ আহমদুল হক ফাউন্ডেশন সাতকানিয়ার কাঞ্চনায় বিএনপি পক্ষ থেকে ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণ নিয়ে সাতকানিয়ায় যুবদলের কোন্দল, মারধর দক্ষিণ চট্টগ্রামে বন্যার্তদের পাশে ডা. হামিদা ইয়াসমিন জেসি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সুনামগঞ্জে সামছুল হক হত্যার মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>>

সুনামগঞ্জে সামছুল হক নামে এক যুবক হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।সোমবার (১০ জুলাই) সকালে আসামরি উপস্থিতিতে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা ১ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় দেন।রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া।যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি সাহাব উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার নুরুজপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।আদালত সূত্রে জানা যায়,২০২১ সালের ২রা অক্টোবর সামছুল হক তার স্ত্রী সন্তানকে গ্রামের বাড়িতে রেখে বিকেলে বের হন। এরপর তিনি বাড়িতে ফিরে আসেননি। পরে তার স্ত্রী সন্তানেরা অনেক খোঁজাখুজি করেও তাকে আর পাননি। নিখোঁজের তিনদিন পর একই উপজেলার ইসলামপুর গ্রামের হাওরের জমিতে শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় সামছুল হকের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে নিহতের স্বজন ও পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে সাহাব উদ্দিনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।মামলার দীর্ঘ বিচারকার্য শেষে সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ আসামি সাহাব উদ্দিনকে আমৃত্যু কারাদন্ড প্রদানের রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page