২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম ১৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচার শুরু আইন শৃংখলা পরিস্থিতি মুল্যায়নে চট্টগ্রামে সেনাপ্রধানের সন্তোষ চট্টগ্রামে জমি বিরোধের জেরে ফুটফুটে শিশু আব্দুল্লাহ হত্যা ঘিরে রহস্য সাতকানিয়া কবরস্থান ইস্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ন্যায়-ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন চট্টগ্রামে জনসম্মুখে পিটিয়ে অটোরিকশাচালককে হত্যা রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫ পিরোজপুর জেলা তরুণ দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা,আসামী ১৫০ জন, গ্রেপ্তার ৩ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুইজন গ্রেফতার
  • সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুইজন গ্রেফতার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সুনামগঞ্জ প্রতিনিধি >>> বিশেষ অভিযানে ৯৫০ রাউন্ড অবৈধ শর্টগানের কার্তুজ সহ দুইজনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল।শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মোট ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দ করে এবং দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনই সুনামগঞ্জ সদর থানার গৌরারং ইউনিয়নের রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) এবং মোঃ উবায়দুল (২১)।সকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আব্দুর রহিম জীবান গোপন সংবাদে জানতে পারেন নামাংঙ্কিত দুইজন বিশ্বম্ভরপুর উপজেলার চালবন রাধানগর পয়েন্ট থেকে দুটি মোটর সাইকেরযোগে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের দিকে শর্টগানের কার্তুজ বহন করে যাচ্ছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল দ্রæত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেওয়া হলে একটি মোটরসাইকেলে থাকা দুইজন দ্রুুত পালিয়ে যায়। এসময় অন্য মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। মোঃ মামুন মিয়া এবং মোঃ উবায়দুলকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ প্রদান করেন।এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান,তাদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page