৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

সুনামগঞ্জের শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধামে কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারন সভা চলাকালে দুস্কৃতিকারীদের হামলা,সভা মুলতবি ঘোষণা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী ঘেষা শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারন সভায় নেতৃবৃন্দের সাথে কমিটির কার্যক্রম চলাকালে কতিপয় কিছু দুস্কৃতিকারীরা বাকবিতন্ডার এক পর্যায়ে হট্রগোল করে অতিথিদের উপর মারপিঠের ঘটনা ঘটনোর কারণে অনিদিষ্টকালের জন্য কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।আজ শুক্রবার বিকেলে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির উদ্যোগে অদ্বৈত মহাপ্রভূর জন্মধান মন্দির প্রাঙ্গণে এই সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলার শত শত সনাতনের ধর্মের অনুসারীরা সভায় উপস্থিত ছিলেন।শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও কমিটির সাধারন সম্পাদক বাবু অদৈ¦ত রায়ের সঞ্চালনায় সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-সিলেট ও বাক্ষ্রণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মহোদয় বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পুর প্রতিনিধি হিসেবে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু অশোক তালুকদার।সভায় আরো উপস্থিত ছিলেন বিপ্লব কুমার তালুকদার,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস,রাজন তালুকদার,রমাকান্তদাস,সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজ,পশ্চিম পাগলা ইউপি সদস্য রনজ্ঞিত সূত্রধর,দেবেশ রায়,রিন্টু রায়,টিটু রঞ্জন তালুকদার,চপল দাস,রানা তালুকদার, নিলয় চক্রবর্তী ও সুরজ্ঞিত চৌধুরী টপ্পা,শিক্ষক বিপ্লব কুমার দাস ও রঞ্জন তালুকদার প্রমুখ।মন্দিরের উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা শেষে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অদ্বৈত রায় মন্দিরের আয় ব্যয়ের সাংগঠনিক রিপোর্ট পেশ করার সময় বহিরাগত দৃস্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে স্থানীয় মধু সূদন রায়ের নির্দেশে কানন বন্ধু রায়,জয়ন্ত রায়,টিটু রায়,লিটন রায়,কৌশিক রায়,জয় রায়,মিটু রায়,কিরণ রায়,সুভাষ রায়,নারায়ন চক্রবর্তী সুষেন দাস মিলে সাধারন সভা ভন্ডুল করার লক্ষ্যে সভা চলাকালীন ভক্ত সাধারনের উপর হামলা চালায়।পরে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করার পর আবারো সাধারন সভা চলার কিছু সময় বর্তমান কমিটিরি মেয়াদ আরো একবছর থাকার পরও কমিটি বাতিল করে নতুন কমিটি করার অজুহাতে আবারো বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এতে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংঙ্কায় কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী(বাবুল) সাধারন সভা অনিদিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন।কিন্তু সম্প্রতি শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম পরিদর্শনকালে বর্তমান সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই মন্দিরের উন্নয়নের জন্য প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে সভায় উল্লেখ করা হয়।পরবর্তীতে সাধারন সভায় সুনামগঞ্জ-সিলেট ও বাক্ষ্রণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মহোদয় বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পুর প্রতিনিধি হিসেবে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু অশোক তালুকদার,জাতীয়তাবাদি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উচ্চারণ করতেই বহিরাগত দুস্কৃতিকারীরা আবারো উত্তেজিত হয়ে পড়েন। তিনি হামলকারিদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেন আমরা চাই এই শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থে) গঙ্গা¯œান করতে দেশ বিদেশের লাখো পূণার্থীরা এই অদ্বৈত মহাপ্রভূর জন্মাধামে পাপ মোচনের জন্য আসেন যাদুকাটা নদীতে গঙ্গা¯œান করতে। কাজেই দেশ বিদেশে এই অদ্বৈত মহাপ্রভুর সুনাম রয়েছে। কিন্তু কিছু কতিপয় দুস্কৃতিকারী লোকজন এই সুনামকে বিনষ্ট করতে আজকে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলার ঘটনার জন্ম দিয়েছে বলে তিনি মনে করেন। শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধান(পণাতীর্থ) কারো পৈতিক সম্পত্তি নয়। এই অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটি তিনবছর অন্তর অন্তর ১২টি উপজেলার সনাতন ধর্মের অনুসারীদের মতামতের ভিত্তিতে রেজুলেশন করে কমিটি গঠন করা হয়ে থাকে। এখানে কোন পেশীশক্তির খবরদারি চলতে দেয়া যাবে না। কাজেই সবাইকে সংযত হয়ে শালীনতার ভেতরে থেকে কমিটির সভাগুলো মতামত প্রকাশ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত
বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি
টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের
তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও
মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং
রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস

You cannot copy content of this page