২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কণ্ঠশিল্পী শিমলা শিবপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ ফেসবুক মন্তব্য ঘিরে প্রবাসী পরিবারের উপর হামলা, উল্টো ছাত্রদল নেতার মামলা সুনামগঞ্জের শাল্লায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ ফুলেল শুভেচ্ছায় সিক্ত এসএসপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আঃ মান্নান মালদ্বীপ প্রবাসী সহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ খলিলুর রহমান। সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন। মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে দাড়াল বাংলাদেশ হাইকমিশন হবিগঞ্জের নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষন! সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

সুনামগঞ্জের শাল্লায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই সহায়তা প্রদান করা হয়।শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মোহাম্মদ আবু সাইদ, ৩নংবাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী প্রমুখ।উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী শাল্লা উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা কর্মসুচীর আওতায় প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে তিন হাজার করে নগদ অর্থ ও ১৫ কেজি করে চাল দেয়া হয়েছে। এই কার্যক্রমটি ৩নং বাহাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শুরু করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এই মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কিছু দিনের মধ্যেই পূর্নাঙ্গভাবে বিতরণ সম্পন্ন করা হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। কৃষকদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত বলে তিনি জানান।প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নে ১০ হাজার ১’শ ২৫জন ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ৩ হাজার টাকা ও ১৫ কেজি চালসহ হাওর মানবিক সহায়তা কার্ড টানা তিন মাস প্রদান করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page