১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে তামাক পাতা
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • আব্দুল্লাহ্ আল মারুফ:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তীব্র শিক্ষক ও জনবল সংকট দেখা দিয়েছে। ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলিয়ে বর্তমানে ১৪০ টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ছাড়াও উপজেলা শিক্ষা অফিসেও রয়েছে বড় ধরনের জনবল ঘাটতি। ফলে ব্যাহত হচ্ছে কোমলমতি শিশুদের স্বাভাবিক পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ২০২৬ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১৪৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ ১৪৯টি হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৪৬ জন। অর্থাৎ, ৯২টি পদই শূন্য পড়ে রয়েছে। এর মধ্যে ৪৬টি বিদ্যালয়ে চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কোনোমতে কার্যক্রম চালানো হলেও স্থায়ী নেতৃত্বের অভাবে অনেক প্রতিষ্ঠানে প্রশাসনিক স্থবিরতা নেমে এসেছে।অন্যদিকে, সহকারী শিক্ষকের ৯৫৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৮৭৪ জন এবং শূন্য রয়েছে ৪৮টি পদ। সবমিলিয়ে ১ হাজার ১০৫টি শিক্ষক পদের প্রায় ১২ দশমিক ৬৭ শতাংশ পদই ফাঁকা রয়েছে। উপজেলার ২৫ হাজারের অধিক শিক্ষার্থীর বিপরীতে এই শিক্ষক ঘাটতির কারণে কর্মরত শিক্ষকদের ওপর অতিরিক্ত কাজের মারাত্মক চাপ তৈরি হচ্ছে।শিক্ষা অফিসও জনবলশূন্য: শুধু বিদ্যালয় পর্যায়েই নয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। অনুমোদিত সাতজন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (এইউইও) বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র একজন; অর্থাৎ ফাঁকা রয়েছে ছয়টি পদই। এছাড়া দুটি অফিস সহকারী পদের দুটিই শূন্য রয়েছে। সব মিলিয়ে ৫টি কর্মচারী পদের মধ্যে ৪টিই খালি রয়েছে।এমন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলো দীর্ঘদিন খালি থাকায় নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, সঠিক একাডেমিক তদারকি এবং বিভিন্ন সরকারি কর্মসূচি বাস্তবায়ন চরমভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান ধরে রাখতে অবিলম্বে এসব শূন্য পদ দ্রুত পূরণ করা জরুরি।এ বিষয়ে উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) আনিসুল ইসলাম জানান, শিক্ষক ও শিক্ষা অফিসের জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা হচ্ছে। শূন্য পদগুলো দ্রুত পূরণ করা গেলে বিদ্যালয়গুলোর পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি ফিরে আসবে।সার্বিক বিষয়ে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমদ বলেন, সাতকানিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক ও শিক্ষা অফিসে কিছু শূন্যপদ থাকার বিষয়টি আমাদের দপ্তরের জানা রয়েছে। মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিধি মোতাবেক এসব শূন্যপদ পূরণের জন্য আমরা নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠাচ্ছি এবং প্রস্তাবনা দিচ্ছি।তিনি আরও বলেন, জনবল ঘাটতির কারণে পাঠদান ও তদারকিতে কিছুটা সমস্যা হচ্ছে বটে, তবে খুব শীঘ্রই বদলি, পদোন্নতি ও নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই শূন্যপদগুলো পূরণ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। পদগুলো পূরণ হলে সাতকানিয়ার প্রাথমিক শিক্ষার মান আরও বেশি গতিশীল ও সুসংহত হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page