৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কামাল উদ্দীন নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী বাজালিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং সিনিয়র শিক্ষক শহিদুল ইসলামের অবসরজনিত বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন-এর উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ন শর্মা।প্রধান অতিথির বক্তব্যে আয়ন শর্মা বলেন,শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। কেবল ভালো ফল নয়, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।” একইসাথে তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক শহিদুল ইসলামের দীর্ঘ শিক্ষকতা জীবনের ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন চৌধুরী। বিদায়ী শিক্ষক হিসেবে আবেগঘন বক্তব্য প্রদান করেন শহিদুল ইসলাম।শিক্ষকদের মধ্যে আরও বক্তব্য রাখেন: শিক্ষক শিহাব উদ্দিন, মৃণাল দাশ ও ছন্দাকর চৌধুরী,আছফা আক্তার, আমান উল্লাহ ও নাদিরা আক্তার,মফিজুর রহমান, প্রিয়া সুশীল, রূম্পা সেন, রহমত উল্লাহ ও নারায়ণ সেন।বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন শিক্ষার্থী নন্দিনী আচার্য্য ও রিজুয়ানা। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং বিদায়ী শিক্ষকের সুস্থ ও দীর্ঘায়ু প্রার্থনা করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page