১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে তামাক পাতা
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

সাতকানিয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যানজট নিরসনের লক্ষে অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে পৌরসভার প্রধান সড়ক, কলেজ রোড, দিঘীর পাড়, মেইন রোড কানুপুকুর পাড়সহ বিভিন্ন জনবহুল এলাকার ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পুনরায় ফুটপাত ও সড়ক দখল না করার জন্য দখলদারদের কঠোরভাবে সতর্ক করা হয়।উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী গৌতম দাশ, টিএলসিসির সদস্য ও সাবেক কাউন্সিলর নেছার উদ্দীন, বিএনপি নেতা নওয়াব মিয়া, আরশাদুল হক তসলিম, জসিম আবদুল্লাহ, ইফতেখার সম্রাট, পৌর জামায়াতের নায়েবে আমির শাহ আলম এবং জামায়াত নেতা ওয়াজেদ মিয়া। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি দূর করা, যানজট কমানো এবং পৌরসভার সামগ্রিক সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনস্বার্থে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।দীর্ঘদিন ধরে ফুটপাতগুলো অবৈধ দখলে থাকায় চরম ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে তারা আশা করছেন, এর ফলে পথচারীদের চলাচল সহজ হবে এবং সাতকানিয়ার নগর ব্যবস্থাপনায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page