২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ঐতিহ্যবাহী নূর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কুচক্রী মহলের কুরুচিপূর্ণ ও মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।সম্প্রতি ফেসবুকে প্রধান শিক্ষকের মানহানিকর এই অপপ্রচারটি নজরে আসার পর আজ সোমবার (১৬ জুন) তিনি নিজেই এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে একটি লিখিত প্রতিবাদ লিপি দিয়েছেন। একই সাথে বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং অভিভাবক প্রতিনিধিরা এই নোংরা চক্রান্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।প্রধান শিক্ষক জয়নুল আবেদিন তার প্রতিবাদ লিপিতে ক্ষোভ প্রকাশ করে বলেন,একটি চিহ্নিত কুচক্রী মহল আমার দীর্ঘদিনের সততা, নিষ্ঠা ও সুনামের ওপর কলঙ্ক লেপন করার জন্য ফেসবুকে সম্পূর্ণ কুরুচিপূর্ণ, বানোয়াট ও ভিত্তিহীন একটি মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ ধরে রাখতে আমি সর্বদা আপসহীন। আমার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতেই এই পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আমি এই সস্তা ও নোংরা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এর পেছনে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সাথে কথা বলা হলে তারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধান শিক্ষক জয়নুল আবেদিন স্যার দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনাম, সততা ও সফলতার সাথে তার প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করে আসছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বিদ্যালয়টি আজ উপজেলার অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার এই ভালো কাজ এবং সুন্দর বিদ্যালয় পরিচালনায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নোংরা চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা শিক্ষকমণ্ডলী এই অপপ্রচারের তীব্র ধিক্কার জানাই এবং স্যারের পাশে আছি।কয়েকজন অভিভাবক জানান, নূর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সততা নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। কুচক্রী মহলটি স্যারের ক্ষতি করতে গিয়ে আসলে আমাদের সন্তানদের এই বিদ্যালয়ের সুনাম নষ্ট করছে। ফেসবুকের মতো জায়গায় একজন সম্মানিত শিক্ষকের বিরুদ্ধে এমন মানহানিকর প্রচারণাকারীদের অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের দাবি জানাচ্ছি।বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) এবং স্থানীয় এলাকাবাসীও এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page