২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নগরকান্দা সফর: শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশগ্রহণ চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত পটিয়ায় ডিবি পুলিশের অভিযানে দূর্গম পাহাড় থেকে বিপুল অস্ত্র সহ আটক-২।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম। চট্টগ্রামের সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিকার এবং নিজেদের জানমালের নিরাপত্তা চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে একটি ভুক্তভোগী পরিবার।শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার কেরানীহাটস্থ ‘সি ওয়ার্ল্ড রিসোর্ট’ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে এ দাবি জানানো হয়। অভিযুক্তরা হলেন-স্থানীয় নুরুল আলম, নুর মোহাম্মদ, নাছিম মাস্টার ও তাঁদের সহযোগীরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. আরিফ উদ্দীন ও হাজী রফিকুল ইসলাম। তাঁরা বলেন, উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কেরানীহাট প্রাইমারি স্কুলের সামনে, সিটি সেন্টারের উত্তর পাশে তাঁদের পৈতৃক সম্পত্তি অবস্থিত। পূর্বপুরুষদের আমল থেকে প্রায় ৮০ বছরেরও অধিক সময় ধরে তাঁরা এই রেকর্ডীয় সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমির বৈধ মালিকানা সংক্রান্ত সব ধরনের প্রয়োজনীয় ও হালনাগাদ কাগজপত্রও তাঁদের কাছে রয়েছে। তা সত্ত্বেও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও ভূমিগ্রাসী চক্র বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে সম্পত্তিটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা অতীতে একটি রাজনৈতিক দলের সক্রিয় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরা নতুন রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তির ছত্রছায়ায় এসে এই দখলযজ্ঞ চালানোর সাহস পাচ্ছেন। ভুক্তভোগীদের দাবি-এটি কোনো রাজনৈতিক বিরোধ নয়, বরং একটি সাধারণ পরিবারের বৈধ সম্পত্তির অধিকার রক্ষার লড়াই।ভুক্তভোগীরা জানান, সম্প্রতি নুরুল আলম ও তাঁর সহযোগীরা সন্ত্রাসী কায়দায় তাঁদের দীর্ঘদিনের দখলীয় জায়গা থেকে মাটি কেটে নিয়ে গেছেন এবং সেখানে নির্মিত দোকানসহ পুরো জায়গাটি অবৈধভাবে দখলের অপচেষ্টা চালাচ্ছেন।সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, বিষয়টি স্থানীয়ভাবে প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত ও মৌখিকভাবে অবগত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। ফলে বর্তমানে পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ন্যায়বিচারের স্বার্থে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে ৫টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো:পৈতৃক সম্পত্তি দখলের সব ধরনের অবৈধ অপচেষ্টা অবিলম্বে বন্ধ করা।প্রশাসনের উচ্চপর্যায়ের মাধ্যমে ঘটনার একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনা করা।জমির মূল কাগজপত্র ও প্রকৃত মালিকানা যাচাই করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ।ভূমি দখলচেষ্টার সঙ্গে জড়িত ও সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া।ভুক্তভোগী পরিবারের সদস্যদের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। তাঁরা গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের প্রতি বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার
চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার
নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা
সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার
সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন
রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নগরকান্দা সফর: শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশগ্রহণ

You cannot copy content of this page