১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

সাতকানিয়ায় ট্রান্সফরমার চুরি হিড়িক গ্রাহকদের ভোগান্তি।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন এলাকায় সম্প্রতি একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে।উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা,এওচিয়া ইউনিয়নের চুড়ামনি,ঢেমশা ইউনিয়ন সহ বেশ কয়েকটি গ্রামে রাতের আঁধারে একটি সংঘবদ্ধ চক্র এই চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে এ ধরনের অপরাধ সংঘটিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত বারোটা থেকে একটার মধ্যে হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং প্রায় এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। এ সময়েই ট্রান্সফরমার চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ ঘটে।

চুড়ামনি এলাকার বাসিন্দা মোঃ আসিফ বলেন,পল্লী বিদ্যুতের এত উঁচু খুঁটিতে ওঠা সাধারণ মানুষের কাজ নয়। বিদ্যুতের কাজ না জানা কেউ কখনো ট্রান্সফরমার কাটতে বা নামাতে পারবে না। এখানেই সন্দেহ—এই চুরি করা ট্রান্সফরমার কোথায় বিক্রি হয়?

ঢেমশা এলাকার মোরশেদুল আলম বলেন, চোররা বিদ্যুৎ কখন যাবে আর কখন আসবে, তা আগে থেকেই জানে। রাতের আঁধারে এমন বিভ্রাট কি শুধু সাতকানিয়ায়? দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই ভালো নয়, তার ওপর বিদ্যুৎ না থাকলে তো চোর-ডাকাতদের জন্য সুযোগ তৈরি হয়।”

এলাকার সাধারণ মানুষ জানান, একেকটি ট্রান্সফরমারের মূল্য প্রায় দুই লাখ আশি হাজার টাকা। সরকারি নিয়ম অনুযায়ী, ট্রান্সফরমার চুরি হলে প্রথমবার এলাকাবাসীকে অর্ধেক অর্থ (১ লাখ ৪০ হাজার টাকা) পরিশোধ করতে হয়, আর দ্বিতীয়বার চুরি হলে পুরো টাকাটাই দিতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “মাস শেষে বিদ্যুৎ বিল দিতেই হিমশিম খেতে হয়, সেখানে এত টাকা আমরা কোথায় পাব? চুরির ঘটনার পর এলাকাবাসীকে বিদ্যুৎ ছাড়া থাকতে হচ্ছে -এবং নতুন ট্রান্সফরমার বসাতে বিদ্যুৎ অফিসে এক লাখ চল্লিশ হাজার টাকা দিতে হয়েছে। এই আইন সাধারণ মানুষের ওপর বাড়তি বোঝা চাপাচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া জোনাল অফিসের (চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, “সরকারি নিয়ম অনুযায়ী ট্রান্সফরমার চুরি হলে এলাকাবাসীকেই জরিমানা দিতে হবে। প্রথমবার অর্ধেক এবং দ্বিতীয়বার থেকে পুরো টাকা পরিশোধ করতে হবে।কিন্তু দেশের মধ্যে ট্রান্সফরমার চুরির ঘটনায় দেখা গেছে পল্লী বিদ্যুতের টিকাদার রায় চুরির কাজে জড়িত রয়েছে। গত ১৪ -১০-২৩ তারিখে,গভীর রাতে আমাদের ৪ টি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এ বিষয়ে আমরা থানায় অভিযোগ করেছি।

চুরি রোধে করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, “এলাকাবাসীকেই পাহারা দিতে হবে। পাশাপাশি, গভীর রাতে যেন বিদ্যুৎ না যায়, সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করেই সংঘবদ্ধ চক্র এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাই রাতের বেলা অঘোষিত লোডশেডিং বন্ধ করা, সড়কবাতি সচল করা এবং প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি জানাচ্ছেন তারা। একই সঙ্গে, ট্রান্সফরমার চুরির দায় সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া আইনের সংস্কারও দাবি করেন স্থানীয়রা।

পুলিশ বলেছে, বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই চক্রের সদস্যদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন
আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের
জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার।
মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ

You cannot copy content of this page