২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জমি সংক্রান্ত বিরোধের জের: সাতকানিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি অবশেষে চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক সখিপুরে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চাটখিলে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সাতকানিয়ায় গারাংগিয়া বেইলি ব্রিজ মরণফাঁদ দুর্ঘটনার আশঙ্কা। সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য আটক- চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন চট্টগ্রামের ডিসি চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার, ডাকাতির প্রস্তুতি পণ্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২:৩০ ঘটিকার সময় উপজেলার মাদার্শা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন একটি বাগান থেকে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার একটি চৌকস টিম ৭নং মাদার্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমনি বাগানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে,১টি দেশীয় তৈরি এলজি (LG)১টি একনলা বন্দুক,১টি ধারালো কিরিচ,২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন:মোঃ রাশেদ (১৮), পিতা- আবুল কালাম, সাং- খুরুসকুল (ডেইল পাড়া), থানা- কক্সবাজার সদর। মোঃ আকিব (২০), পিতা- মোঃ মজনু, সাং- রহমত পাড়া (০৯নং ওয়ার্ড), থানা- রাউজান।মোঃ রবিন (২৫), পিতা- আইয়ুব আলী, সাং- আলিখীল (০৯নং ওয়ার্ড), থানা- রাউজান।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন-গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মাদার্শা এলাকায় একত্রিত হয়ে বড় ধরনের একটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। আমাদের টহল পুলিশের তৎপরতায় সেটি নস্যাৎ করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে পূর্বের কোনো অপরাধমূলক রেকর্ড আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page