২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় অবৈধ মাটি কাটার ডাম্পার ও এস্কেভেটরসহ গ্রেফতার ২।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক ও একটি এস্কেভেটর (ভেকু) জব্দসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-সাতকানিয়া থানার ছদাহা আশ্রয়ণ প্রকল্পের (৯নং ওয়ার্ড) শামসুল হকের ছেলে দুছ মোহাম্মদ (৩০) এবং কক্সবাজার জেলার পেকুয়া থানার রাজাখালী ইউপির চাকলাদার পাড়ার আবুল হোছাইনের ছেলে আরাফাত হোছাইন (২৫)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছদাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছমদিয়া পুকুর পাড় সংলগ্ন নতুন বাজারস্থ মেসার্স রহমানিয়া ট্রেডিংয়ের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে একটি ডাম্পার গাড়ির উপর মাটি কাটার এস্কেভেটরসহ উল্লিখিত দুই ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গাড়ি ও এস্কেভেটরের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং একেক সময় একেক রকম অসংলগ্ন তথ্য দিতে থাকেন।পরবর্তীতে কোনো আমলযোগ্য অপরাধের সাথে জড়িত থাকার সন্দেহে ফৌজদারি কার্যবিধির (ফৌঃ কাঃ বিঃ) ৫৪ ধারায় তাদের গ্রেফতার করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকে সাক্ষীদের উপস্থিতিতে একটি ইসুজু (ISUZU) ব্র্যান্ডের ডাম্পার ট্রাক (রেজিঃ নং-নোয়াখালী-ন-১১-০৫৬১) এবং জাপানের তৈরি একটি কোমাৎসু (Komatsu) এস্কেভেটর মেশিন জব্দ তালিকা মূলে জব্দ করে পুলিশ।সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানায়, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page