৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

সাতকানিয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শহিদুল ইসলাম টিসাত (১২) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত শহিদুল ইসলাম টিসাত ওই এলাকার সাইর আহমেদের ছেলে। সে স্থানীয় পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ির সামনের বাজালিয়া-শীলঘাটা সড়ক পার হচ্ছিল টিসাত। এ সময় নতুনহাটগামী একটি বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগে আরেকটি ব্যাটারিচালিত অটোরিকশা অসাবধানতাবশত খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এর কিছুক্ষণ পরই শিশুটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল আহমদ বলেন, “টিসাত আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণির অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় এক শিক্ষার্থী ছিল। তার এমন আকস্মিক মৃত্যুর খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সাতকানিয়া লোহাগাড়ার সার্কেল চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যুর খবরটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সড়কে অনিয়ন্ত্রিত ও বেপরোয়া অটোরিকশা চলাচল রোধে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার

You cannot copy content of this page