১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের হাতে গ্রেফতার একাধিক মামলার তিন আসামী ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫, গাড়িতে আগুন ৪নং বদল কোটকে মডেল ইউনিয়নের স্বপ্ন নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম সাতকানিয়ার বন্যা দুর্গতদের পাশে শহীদ আহমদুল হক ফাউন্ডেশন সাতকানিয়ার কাঞ্চনায় বিএনপি পক্ষ থেকে ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণ নিয়ে সাতকানিয়ায় যুবদলের কোন্দল, মারধর দক্ষিণ চট্টগ্রামে বন্যার্তদের পাশে ডা. হামিদা ইয়াসমিন জেসি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাড়ে ছয় মাস পর সচল সিইউএফএল, আনোয়ারায় ইউরিয়া উৎপাদন শুরু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ  >>> চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) দীর্ঘ সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর আবারও ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গ্যাসসংকট কেটে যাওয়ায় আজ রোববার (২ নভেম্বর) ভোর থেকে কারখানাটি পূর্ণমাত্রায় উৎপাদনে ফিরেছে।গত ১১ এপ্রিল গ্যাসের ঘাটতির কারণে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ১৯ অক্টোবর থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হলে কর্তৃপক্ষ ধীরে ধীরে স্টার্টআপ প্রক্রিয়া সম্পন্ন করে কারখানা চালুর প্রস্তুতি নেয়। অবশেষে ভোরে উৎপাদন শুরু হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বলেন, “গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় ভোরে উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে। এতে কারখানার সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।”কারখানা সূত্রে জানা গেছে, সিইউএফএল সচল থাকলে দৈনিক প্রায় ১ হাজার ১০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ১৮ লাখ টাকা। তবে বন্ধ থাকার সাড়ে ছয় মাসে প্রায় সাড়ে ৮০০ কোটি টাকার ইউরিয়া উৎপাদন সম্ভব হয়নি।১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে আনোয়ারার রাঙ্গাদিয়া এলাকায় সিইউএফএল প্রতিষ্ঠিত হয়। চালুর সময় এর দৈনিক উৎপাদনক্ষমতা ছিল ১,৭০০ মেট্রিক টন ইউরিয়া ও ৮০০ মেট্রিক টন অ্যামোনিয়া। বর্তমানে দৈনিক ১,১০০ মেট্রিক টন ইউরিয়া এবং ৮০০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে কারখানাটির।সম্পূর্ণ গ্যাসনির্ভর এ কারখানায় পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। গত কয়েক বছর ধরে গ্যাসসংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটি বারবার বন্ধ হয়ে পড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে মাত্র পাঁচ দিন চালু ছিল সিইউএফএল।কৃষিনির্ভর বাংলাদেশের বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের প্রয়োজন হয়। এর মধ্যে সিইউএফএলসহ বিসিআইসির অন্যান্য কারখানা মিলে উৎপাদন করে প্রায় ১০ লাখ মেট্রিক টন। অবশিষ্ট ১৬ লাখ মেট্রিক টন সার উচ্চমূল্যে আমদানি করতে হয় সরকারকে।গ্যাস সরবরাহ স্থিতিশীল থাকলে দেশীয় উৎপাদন বাড়বে এবং আমদানি নির্ভরতা কমবে বলে আশা করছেন সিইউএফএলের কর্মকর্তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page