২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

সাংবাদিকরা রাষ্ট ও সমাজের আলোক বর্তীকা ইসলামী আন্দোলন বাংলাদেশ,(চরমোনাই) নড়াইল-২ এর এমপি প্রার্থী তাজুল ইসলাম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল >>> নড়াইলের লোহাগড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর “পীর সাহেব চরমোনাই” মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম।বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরীর হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ হাবিবুল্লাহ খান বেলালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নড়াইল জেলার সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা।সঞ্চালনায় ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলার সভাপতি মুফতি ওমর ফারুক।এ সময় নড়াইল জেলা জয়েন্ট সেক্রেটারি মোঃ হেলাল উদ্দিন মন্ডল, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান খান, জয়েন্ট সেক্রেটারি মোঃ জিয়াউল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম সহ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলার সহসভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম বলেন, আমি মাসিক ২ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে এই দলে যোগদান করেছি। কারন আমি চাই এ দলের মাধ্যমে মানুষের জন্য কিছু করতে। ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই আমাকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমার লক্ষ্য ও উদ্দেশ্যে মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষের পাশে থেকে কিছু করতে পারলেই আমার সার্থকতা। আমি অর্থ আয় করতে এখানে আসিনি,মানুষের সেবা করতে এসেছি। আপনারা রাষ্ট্র ও সমাজের আলোক বর্তীকা। আপনাদের লিখনীর মাঝে সমাজ ও রাষ্ট্রের সঠিক চিত্র ফুটে ওঠে।এসময় লোহাগড়া উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।মতবিনিময় সভায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলার সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল থেকে গড়ে উঠা গণমানুষের সংগঠন। জনগণের আশা আকাংখার বাস্তব প্রতিফলন এই সংগঠনে রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতো বর্তমানেও ৩০০ আসনে আমাদের প্রার্থী প্রস্তুত রয়েছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page