২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের গবিন্দপুর এলাকায় বাস ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্হলেই ২ জন নিহত,আহত ৩ জন। চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ চট্টগ্রামে জাহাজে দুই বিদেশি নাবিকের মারামারি, থাই নাগরিক নিহত। কক্সবাজার সৈকতে ইফতির সুরের জাদু মুগ্ধ পর্যটক জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ড নাগরিক নিহত ম্যানসিটির হোঁচটে ২২ বছরের পর ইংল্যান্ডের রাজা আর্সেনাল দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নারীসহ নিহত ৯ বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু মহেশখালীতে ভিন্ন রূপ ভাই, বোন ও শাশুড়ির বিরুদ্ধে মাদক কারবারির ধর্ষণ মামলা নিরাপদ কর্মস্থল ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ড্যাব চট্টগ্রাম এর মানববন্ধন:
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

সবুজ বিপ্লবের ঠিকানা,শাহীন নার্সারী,ফুল ও ফলদ বৃক্ষের বৃহত্তম সংগ্রহ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মাসুদ আলম,চুনারুঘাট (হবিগঞ্জ) >>> হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বহুল আলোচিত শাহীন নার্সারী। উপজেলার দু’চারটি নার্সারীর মধ্যে অন্যতম এই পুরাতন নার্সারীটি। চুনারুঘাট পৌর শহরের খোয়াই নদীর পূর্ব দিকে প্রায় ৫ কিলোমিটার পথ পেরোলেই হরিহরপুর গ্রামের পড়াঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই নার্সারির অবস্থান। প্রায় ৩শত বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে প্রকৃতি প্রেমী ও বৃক্ষরোপণ উৎসাহীদের জন্য এক বিশেষ স্থান করে নিয়েছে। এখানে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, মাল্টা, কমলা সহ বিভিন্ন পরিচিত ফলের গাছ তো রয়েছেই, পাশাপাশি রয়েছে নানান ধরনের বনজ ও ঔষধি গাছের চারা। প্রাকৃতিক সৌন্দর্যের এই সবুজ বিপ্লব আসলেই দৃষ্টি নন্দন।শাহীন নার্সারির অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে পাওয়া যায় উন্নত মানের বিভিন্ন কলমের চারা। ফলনশীল ও রোগমুক্ত চারাগাছের নির্ভরযোগ্য উৎস হিসেবে এটি স্থানীয়দের কাছে সুপরিচিত। এই সবুজ বাগানের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুর শাহীন এর বাবা প্রয়াত আব্দুর রাজ্জাক। ১৯৯২ সালে সরকারি চাকরির পাশাপাশি তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে এই নার্সারি গড়ে তোলেন। ২০১৭ সালে অবসর নেওয়ার পর এই নার্সারিকে আরও বড় পরিসরে বিস্তৃত করার সুযোগ পান। ২০২০ সালে হঠাৎ স্টোক জনিত কারণে তিনি মারা যান। পিতার রেখে যাওয়া এই সবুজ স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তার বড় ছেলে শাহীন আলম। পিতার হাতে লাগানো প্রতিটি চারা গাছকে তিনি পরম মমতায় পরিচর্যা করছেন এবং নার্সারিটিকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। চুনারুঘাট উপজেলায় সর্বপ্রথম নার্সারি স্থাপনের পথিকৃৎ ছিলেন আব্দুর রাজ্জাক। তার এই সাহসী উদ্যোগ স্থানীয় কৃষি এবং পরিবেশের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করে। উন্নত মানের চারা উৎপাদনের স্বীকৃতি স্বরূপ তিনি চুনারুঘাট বৃক্ষ মেলা ও কৃষি মেলাতে বহুবার প্রথম স্থান অধিকার করেছেন, যা শাহীন নার্সারির সুনামকে আরও সুদৃঢ় করেছে। নার্সারির বর্তমান কর্ণধার শাহীন আলম তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, “আমার বাবার হাতে গড়া এই নার্সারি আমার কাছে শুধু ব্যবসা নয়, এটা আমাদের পরিবারের ঐতিহ্যের একটা অংশ। আমি চেষ্টা করছি বাবার স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যেতে। যেখানে মানুষ এসে গাছের পরিচর্যা ও গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। নার্সারী নিয়ে স্হানীয় সংবাদকর্মী মোঃ মিজানুর রহমান বলেন এই নার্সারীটি আসলেই মান সম্মত।আমাদের এলাকায় এত সুন্দর ও সমৃদ্ধ একটি নার্সারি থাকাটা একটা গর্বের বিষয় ও বটে। তিনি বলেন,আমি প্রথমে প্রয়াত আব্দুর রাজ্জাক সাহেবের কাছ থেকে প্রথমে লিজুর চারা নিতে এসে এই নার্সারীর সাথে পরিচিত হই। এর থেকে আমি ও আমার স্বজনদের যত ধরনের চারার প্রয়োজন এই নার্সারী থেকে সংগ্রহ করার পরামর্শ দেই। চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান চুনারুঘাট উপজেলায় ৯টি নার্সারী রয়েছে তার মধ্যে শাহীন নার্সারীর গুনগত মান প্রশংসনীয়। চুনারুঘাট কৃষি কাজ করে লাভবান হওয়ার মতো প্রচুর সুযোগ রয়েছে। শাহীন নার্সারী থেকে চারা সংগ্রহ করে অনেকের বাড়ীর আঙ্গিনা বিভিন্ন টিলা জাতীয় জমিতে ফলের বাগান করে লাভবান হতে পারবেন। তিনি বলেন হবিগঞ্জ কিংবা সিলেট থেকে যাতায়াতের খরচ বাচিয়ে শাহীন নার্সারী থেকে চারা সংগ্রহ করার পরামর্শ প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page