১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে এসএমই উন্নয়নে আধুনিক মার্কেটিং কৌশল নিয়ে বিসিকের সেমিনার
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

সন্দ্বীপের ওসির ফোনালাপ ভাইরাল, পুলিশের ভূমিকা বদলে দিচ্ছে দৃশ্যপট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

‘যার যার স্বাধীনতা আছে, সে তার মতো ভোট দেবে। তার মতো চলবে। আপনারা শান্তিপূর্ণভাবে নৌকার মিছিল করে গেছেন। এখানে তাদের (স্বতন্ত্র প্রার্থীর কর্মী) ওপরে কেন এগুলো (হামলা) হল?’— এভাবেই আওয়ামী লীগ নেতা এক ইউপি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে মোবাইলে বলছিলেন চট্টগ্রামের সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। ওসির সেই ফোনালাপের একটি রেকর্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সংসদীয় আসন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ)-এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মুহাম্মদ ফখরুজ্জামান এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. শফিউল্লাহ।সেই ফোনালাপে ওসি নৌকা প্রার্থীর সমর্থক এক নেতাকে বলেন, ‘আজকে শুরু হইছে (প্রচারণা)। কাউকে প্যারা দেবেন না। কাউকে এখানে কাউন্ট করার সুযোগ নাই। সিইসি মহোদয় যেভাবে বলে কাজ সেভাবে হবে। কোন ব্যক্তিবিশেষের কাজ হবে না কিন্তু বলে দিলাম।’সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সন্দ্বীপের শিবেরহাটে স্বতন্ত্র প্রার্থী ডা. জামাল উদ্দিন চৌধুরীর নির্বাচনী মিছিলে হামলার ঘটনা ঘটে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আওয়ালের বাড়িও এই ইউনিয়নে। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনিরের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ডা. জামাল। পরে জামালের কর্মী-সমর্থকরা একত্র হয়ে প্রতিরোধ গড়ে তুললে পনির চেয়ারম্যান ও তার অনুসারীরা ঘটনাস্থল থেকে সরে পড়েন।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারিকাইতের শিবেরহাট বাজারে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান মিতার সমর্থনে মিছিল ছিল সোমবার বিকেলে। অন্যদিকে একই দিন সন্ধ্যায় জামাল উদ্দিনের সমর্থনে মিছিল হওয়ার কথা ছিল। নৌকার সমর্থকরা আগের কর্মসূচি অনুযায়ী বিকেলে মিছিল করার পর সন্ধ্যায় যখন ডা. জামালের সমর্থকরা পূর্বনির্ধারিত মিছিল বের করে, তখন ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনিরের নেতৃত্বে আবার মিছিল বের করে নৌকার সমর্থকরা।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ডা. জামাল উদ্দিনের মিছিলটি রাস্তার এক পাশে সরে নৌকার মিছিলকে জায়গা করে দেয়। ডা. জামালের মিছিলটি একটু বড় হওয়ায় সেটিকে অতিক্রম করে যাওয়ার সময় শেষ প্রান্তে জামাল উদ্দিনের কয়েকজন কর্মীকে হঠাৎ আক্রমণ করে বসে নৌকার কর্মীরা। এ সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে হঠাৎ উত্তাপ ছড়িয়ে পড়ে।এদিকে এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সন্দ্বীপ থানার ওসি কবির হোসেন। তিনি সেখান থেকে ইউপি চেয়ারম্যান পনিরকে ফোন করেন। সেই ফোনালাপই ভিডিও করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন স্থানীয়রা। তবে ওসির অবস্থানকে নির্বাচনের পরিবেশের জন্য ইতিবাচক হিসেবে নিচ্ছেন স্থানীয় ভোটাররা।নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে সন্দ্বীপের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে এসব ঘটনায় পুলিশকে আগের মতো একতরফা নৌকার প্রার্থীর পক্ষে অবস্থান নিতে দেখা যায়নি। সাধারণ ভোটাররা এতে প্রশাসনের ওপর কিছুটা হলেও আস্থা খুঁজে পাচ্ছেন।জানা গেছে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতেও উপজেলার এনাম নাহার মোড় ও আলিমিয়া বাজার এলাকায় ঈগল প্রতীকের প্রার্থী ডা. জামাল উদ্দিনের প্রচারণায় হামলার ঘটনা ঘটে। এর মধ্যে একটি প্রচারণা সভায় প্রার্থী ডা. জামাল নিজেও উপস্থিত ছিলেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার মুছাপুর ইউনিয়নের আলি মিয়ার বাজারে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তার অনুসারীরা জনসংযোগ ও মিছিল করে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মাহিদুল শিকদার জিকু ও উপজেলা ছাত্রলীগের সদস্য সোহাগ শিকদারসহ ১০-১৫ জন ওই মিছিলের মাঝখানে ঢুকে নৌকার পক্ষে স্লোগান দেন। এস ময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন বাধা দিলে দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় হাতাহাতির ঘটনায় কাদের নামে একজন আহত হন।একই সময় উপজেলার এনাম নাহার মোড় এলাকায় আরও একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ডা. জামাল উদ্দিন নিজে ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এর একপর্যায়ে হারামিয়া ইউনিয়ন পরিষদের সদস্য তুহিন ঘটনাস্থলে এসে নৌকার পক্ষে স্লোগান দেওয়া শুরু করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বাধা দিলে শুরুতে ধাক্কাধাক্কি এবং পরে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তুহিনকে সরিয়ে দেয়।এর আগে প্রচারণা শুরুর প্রথম দিনে সোমবার সন্ধ্যায় শিবেরহাট বাজারে একই কায়দায় ঈগল প্রতীকের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page