৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা অচল চট্টগ্রাম বন্দর, সংকটে জাতীয় অর্থনীতি, মূক্তি কিভাবে! সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক চট্টগ্রামে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • সখিপুরে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
  • সখিপুরে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুরে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামের চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই মাদরাসার সহকারী শিক্ষক আছিয়া বেগম এবং দেলোয়ার হোসেন দম্পত্তির সন্তান।জানা যায়, প্রতিদিনের ন্যায় মায়ের সাথে মাদরাসায় আসে আব্দুল্লাহ। মা আছিয়া ক্লাস নিতে ব্যস্ত থাকার ফাঁকে শিশু আব্দুল্লাহ মাদরাসার পেছনে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। ক্লাস শেষ করে সন্তানকে খোঁজে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় ছেলেকে দেখতে পায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।লাশ আব্দুল্লাহর গ্রামের বাড়ি উপজেলার কালমেঘা নিয়ে যাওয়া হয়েছে।মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page