২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ: বন্যপ্রাণী ও বনাঞ্চল রক্ষায় বড় চ্যালেঞ্জ সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয় সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ লিংক রোডে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেপ্তার আড়াইহাজারে জামায়াতের ‘রাসূল (সা.)-এর বিপ্লবী জীবন’ শীর্ষক আলোচনা সভা রুহিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস র‍্যালি ঈদগাঁওয়ে জেলা প্রশাসকের পরিদর্শন, মতবিনিময় ও সহায়তা বিতরণ কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
আন্তর্জাতিক:
জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে? বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত সিরিয়ায় বেসামরিক গাড়িতে ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল কাতার জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং
     
             

শেরপুরে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মারুফুর রহমান,শেরপুর >>> শেরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে শহরের গোপালবাড়িস্থ শ্রীশ্রী গোপাল জিউর মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সূচনা হয়।পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে প্রতিবছর এ রথযাত্রা শুরু হয় এবং শুক্লপক্ষের একাদশ তিথিতে জগন্নাথ দেবের উল্টো রথের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। এ বছর উল্টো রথযাত্রা ৫ জুলাই অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই রথযাত্রায় অংশগ্রহণ করলে জীবনের যাবতীয় দুঃখ দূর হয় এবং জীবনে আসে অপার আনন্দ ও কল্যাণ।রথযাত্রাটি শহরের গোপালবাড়ি মন্দির থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নয়নী বাজারস্থ কালীমাতা মন্দিরে পৌঁছায় এবং সেখান থেকে আবার শ্রীশ্রী গোপাল জিউর মন্দিরে ফিরে আসে। পুরো যাত্রা জুড়ে হরে কৃষ্ণ হরে রাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নানা বয়সী ভক্তদের পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী হাজারো মানুষ রথযাত্রা প্রত্যক্ষ করেন।ভক্তরা বিশ্বাস করেন, রথের উপরে অবস্থানকারী শ্রীজগন্নাথ, সুভদ্রা ও বলরামের দর্শন লাভ করলে পুনর্জন্মের বন্ধন ছিন্ন হয়। আর ভক্তিভরে রথের দড়ি টানলে তা মহাপুণ্য হিসেবে বিবেচিত হয়। রথযাত্রাকে কেন্দ্র করে দিনব্যাপী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা, প্রসাদ বিতরণ, কীর্তন ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান।উৎসব নির্বিঘ্ন করতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম নিজে উপস্থিত থেকে নিরাপত্তা পরিস্থিতি তদারকি করেন। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারাও রথযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব দাম ঠান্ডু, সদস্য সচিব সূব্রত দে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদসহ সনাতন ধর্মের নানা স্তরের নেতৃবৃন্দ।উল্লেখ্য, আগামী ৫ জুলাই একই রুটে আয়োজন করা হবে ‘উল্টো রথযাত্রা’, যা দিয়ে সমাপ্তি ঘটবে রথ উৎসবের। এই রথযাত্রা শেরপুরের ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য বহিঃপ্রকাশ হিসেবেই বিবেচিত হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ: বন্যপ্রাণী ও বনাঞ্চল রক্ষায় বড় চ্যালেঞ্জ
সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয়
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
লিংক রোডে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেপ্তার
আড়াইহাজারে জামায়াতের ‘রাসূল (সা.)-এর বিপ্লবী জীবন’ শীর্ষক আলোচনা সভা
রুহিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস র‍্যালি

You cannot copy content of this page