২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ   হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

শি-মোদি বৈঠক; প্রতিদ্বন্দ্বীতা নয় অংশীদারত্ব বৃদ্ধির অঙ্গীকার ভারত-চীনের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> বহু বছরের সীমান্ত বিরোধসহ নানা উত্তেজনার পর অবশেষে ভারত ও চীনের মধ্যে পারস্পরিক আস্থা আরও গভীর হচ্ছে বলে জানিয়েছেন দুই দেশের শীর্ষ নেতা। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও এনডিটিভি।বিবিসির খবরে বলা হয়, প্রায় সাত বছর পর এই প্রথম চীনের মাটিতে পা রাখলেন মোদি। বৈঠকে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ সম্পর্ক এড়িয়ে অংশীদারিত্বমূলক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান শি জিনপিং। জবাবে দুই দেশের মধ্যে এখন শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন মোদি। এছাড়া দুই দেশের অর্থনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ করার ওপর জোর দেন তারা। এক্ষেত্রে তৃতীয় কোনো দেশের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য না দেয়ার আহ্বান জানিয়েছেন মোদি।এই সম্মেলনে ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের কারণে এই বছরের সম্মেলন কিছুটা চাপা পড়ে গেছে। ভারতের বিরুদ্ধে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার শাস্তি হিসেবে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর কঠোর শুল্ক আরোপ করেছে। অন্যদিকে, ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নিষেধাজ্ঞার হুমকির মুখে রয়েছেন।যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্কে যখন টানাপোড়েন চলছে, তখন মোদি চীনের আরও কাছে আসছেন। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম এ দুই দেশ। পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও তাদের অবস্থান প্রথম সারিতে। ২০২০ সালে হিমালয় সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে মারাত্মক সংঘর্ষের পর থেকে চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল। মোদি ঘোষণা করেন যে এই পরিষেবা পুনরায় চালু হবে, যদিও তিনি এর কোনো সময়সীমা জানাননি।প্রেসিডেন্ট শি বলেন, দুই দেশের উচিত কৌশলগত উচ্চতা ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে আমাদের সম্পর্ককে দেখা এবং পরিচালনা করা। তিনি আরও বলেন, বন্ধু হওয়া উভয় পক্ষের জন্যই সঠিক পছন্দ।এসসিও সম্মেলনটি মূলত একটি প্রতীকী আয়োজন, যা নেতাদের পারস্পরিক অভিযোগ ও স্বার্থ নিয়ে কথা বলার সুযোগ করে দেয়। এই সম্মেলনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে একটি বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে।এনডিটিভির খবরে বলা হয়েছে, পুনরায় বিমান চলাচল চালু থেকে শুরু করে অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল করার ওপর জোর দিয়েছেন মোদি ও শি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা
ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক।
মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা
কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের
কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী
সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ  

You cannot copy content of this page