১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

শান্তিগঞ্জের গণিগঞ্জ বাজারে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে চাল বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার পাথারিয়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে গণিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দুই শতাধিক অসহায় ও দরিদ্র নারী পূরুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।শনিবার দুপুর ২টায় সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাথারিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও আজির উদ্দিন ও হর গোপালের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছাদিকুর রহমান।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সংগঠনের সাধারন সম্পাদক সাহাব উদ্দিন ভূইয়া,জয়কলস ইউনিয়ন কমিটির সিনিয়র সদস্য আব্দুস সালাম,পূর্ববীরগাঁও ইউনিয়ন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সহ-সভাপতি আরজু মিয়া,পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির প্রস্তাবিত সভাপতি বজলু মিয়া ও আমেরিকা প্রবাসী শওকত আলী,গণিগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক ডাক্তার নজরুল মিয়া,আব্দুল মতিন,শওকত মিয়া,মুজিবুর রহমান,মোঃ রাগিবুল ইসলাম,বজলুর রহমান,মোঃ আবু বক্কর প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছাদিকুর রহমান বলেছেন,আমরা উপজেলার কয়েকজন সমাজেসবী ব্যাক্তিরা মিলে ২০২২ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করি। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্যে হলো এই উপজেলার ৮টি ইউনিয়নে যারা অসহায় ও হতদরিদ্ররা রয়েছেন তদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করতে চাই। সমাজে অনেক গরীব লোকজন রয়েছেন যারা অর্থাভাবে তাদের মেয়ের বিয়ে দিতে পারছেন না অথবা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না ঐ সমস্ত পরিবারকে এই সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। পরে আগত দুই শতাধিক গরীব মানুষের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page