৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ধর্মীয় মূল্যবোধই পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে: শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় মাটি কাটতে বাধা দেওয়ায় জামায়াত কর্মীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দেবিদ্বারে মৎস্যজীবীদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান নগরকান্দায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, ৩২ জন আটক জলাবদ্ধতা কমাতে চট্টগ্রামে ১৭ স্লুইস গেট প্রস্তুত, বাকি ৪টির কাজ চলছে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ মোটরসাইকেলের শোভাযাত্রা অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি : মন্ত্রী মীর হেলাল যুদ্ধ উত্তেজনার মাঝেও জ্বালানিবাহী ৮ জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায়
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • শত ব্যস্ততার মাঝেও মানবিকতায় অটল চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম
  • শত ব্যস্ততার মাঝেও মানবিকতায় অটল চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ।।   শত ব্যস্ততার মাঝেও থেমে নেই সারাদেশে ‘মানবিক ডিসি’ হিসেবে পরিচিত চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মানবিক কার্যক্রম।

    জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে দিন–রাত প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও সময় বের করে তিনি অসহায় মানুষের দুঃখগাথা শুনছেন।
    প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে আর্থিক সহায়তার আবেদন নিয়ে আসা মানুষের সঙ্গে নিজে সময় দিচ্ছেন জেলা প্রশাসক। সরকারি সীমাবদ্ধতার মধ্যেও সাধ্যমতো সহায়তা দিয়ে তিনি অসহায় নাগরিকদের পাশে মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন নিয়মিত।
    স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার এই অভিভাবক কাউকেই খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন না।
    আজ রবিবার (২৫ জানুয়ারি) শারীরিক প্রতিবন্ধী মো. বেলায়েত হোসেন মাস্টার্স শ্রেণিতে ভর্তির টাকা সংগ্রহের আশায় সরাসরি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামের কাছে আসেন।
    বেলায়েত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামের হেদায়েত মোল্লা ও বিলকিস বেগম দম্পতির সন্তান। যদিও তিনি পরিবারের সঙ্গে বর্তমানে বন্দরনগরী চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।
    বেলায়েতের মা নিজেও অসুস্থ। সংসার চালাতে হিমশিম খাওয়া দরিদ্র হেদায়েত মোল্লার পক্ষে স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করাই যেখানে অসম্ভব, সেখানে শারীরিক প্রতিবন্ধী সন্তানের উচ্চশিক্ষা নিশ্চিত করা ছিল প্রায় অলীক স্বপ্ন। বাধ্য হয়েই তাই আজ জেলা প্রশাসকের শরণাপন্ন হন বেলায়েত।
    মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী এই শিক্ষার্থীর দুর্দশা ও স্বপ্নের কথা ধৈর্যসহকারে নিজের কার্যালয়ে বসে শোনেন। পরে তিনি মাস্টার্স শ্রেণিতে ভর্তির জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে বেলায়েতের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও সার্বিক সহায়তার আশ্বাস দেন।
    এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম এই প্রতিবেদককে টেলিফোনে বলেন,
    “প্রশাসনিক কাজে আমি যত ব্যস্তই থাকি, চেষ্টা করি যেন কোনো সাহায্যপ্রার্থী নাগরিক জেলা প্রশাসকের কার্যালয় থেকে হতাশ হয়ে ফিরে না যান। জেলার অভিভাবক হিসেবে যে কোনো নাগরিকের পাশে থাকা আমার পবিত্র দায়িত্ব।”

    মন্তব্য

    আরও পড়ুন

    ধর্মীয় মূল্যবোধই পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে: শাহজাহান চৌধুরী
    লোহাগাড়ায় মাটি কাটতে বাধা দেওয়ায় জামায়াত কর্মীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
    নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত
    বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দেবিদ্বারে মৎস্যজীবীদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
    সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান
    নগরকান্দায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, ৩২ জন আটক
    জলাবদ্ধতা কমাতে চট্টগ্রামে ১৭ স্লুইস গেট প্রস্তুত, বাকি ৪টির কাজ চলছে
    চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ মোটরসাইকেলের শোভাযাত্রা

    You cannot copy content of this page