১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ শ্রীনাথপুর মোহাম্মাদীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ ময়মনসিংহে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বান্দরবানে ক্রীড়া সংগঠকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী মতবিনিময় বান্দরবানে গণভোটের পক্ষে প্রচারণা সভায় ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমান খানের চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা মালদ্বীপে মদিনার জামাতে উদ্যোগে পবিত্র মেরাজুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় ফ্যাসিবাদের চূড়ান্ত বিদায় নিশ্চিত হবে- শাহাজাহান চৌধুরী বান্দরবান পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে অসন্তোষ প্রকাশ উপদেষ্টার
আন্তর্জাতিক:
ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিশ্ব ব্যর্থতা দিবস আজ আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> শীর্ষ সংবাদ
  • লোহাগাড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ নেতা সহ আহত ২
  • লোহাগাড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ নেতা সহ আহত ২

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    লোহাগাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে দুই জন গুরতর আহত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের থানা রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।আহতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাতগড়িয়া পাড়ার একেএম পারভেজ ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সদর ইউনিয়নের রশিদের পাড়ার বোরহান ছোবহান।জানা যায়, ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের মধ্যে সামান্য সংঘর্ষ হয়। এই সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়াবাড়ি না করে মিমাংসা করে দেয়ার চেষ্টা করেন পারভেজ। এর কিছুক্ষণ পর মোটরসাইকেল আরোহী রশিদের পাড়া থেকে দলবল নিয়ে এসে পারভেজের উপর আক্রমণ করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই সময় ধারালো অস্ত্রের আঘাতে পারভেজের মাথায় গুরতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। ঘটনার বিষয় জানতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে পেটে আঘাতপ্রাপ্ত হন বোরহান ছোবহানও। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান উদ্দিন জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার জড়িত সন্দেহজনক দুই জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page