১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সড়ক দুর্ঘটনায় নিহত সৌদি প্রবাসীর লাশ দাফন খাগড়াছড়ি পানছড়ি দুর্গম পাহাড়ে চিকিৎসায় সেবা প্রদান করে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্ণফুলী ড্রাই ডককে আন্তর্জাতিক মানে উন্নয়নের আশ্বাস তিন প্রতিমন্ত্রীর ফরিদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে আদালতে মামলা – ন্যায় বিচারের দাবি কঠোর নজরদারিতে চট্টগ্রাম বন্দরে দস্যুতা শূন্যে, ফিরছে আন্তর্জাতিক আস্থা ফরিদপুরে ইতালি পাঠানোর নামে প্রতারণা, আদালতের মামলায় নারী গ্রেফতার  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক। লবণের দামে দুশ্চিন্তায় চট্টগ্রামের চামড়া আড়তদাররা জানাজা শেষে জয় বাংলা স্লোগান চট্টগ্রামে গ্রেপ্তার ১৯ মারা গেল আরো১ ২ শিশু, মৃত্যু ছাড়াল ৪৫০ হাম ও উপসর্গ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

লোহাগড়ায় শিশু অপহরণ, চার অপহারন কারী পুলিশের খাচায়।অপহৃত শিশু মেজবা অক্ষত অবস্থায় উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি,নড়াইল >>> নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবাসীর শিশু সন্তানকে অপহরণের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। এ সময় অপহৃত শিশু আব্দুল্লাহ মেজবা (৮) উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।রবিবার (৩১ আগস্ট) দুপুরে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ মেজবা লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঘাঘা উত্তরপাড়া গ্রামের শহিদ শেখের ছেলে উজ্জ্বল শেখ (৩৬), বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), ভ্যানচালক যোগিয়া গ্রামের হানিফের ছেলে জান্নাতুল (২০) এবং বাবুল লস্কারের ছেলে সাকিব (১৭)।পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামের উজ্জল শেখ একই গ্রামের শিশু আব্দুল্লাহ মেজবাহকে অপহরণের পরিকল্পনা করেন। এতে সে ভ্যানচালক জান্নাতুলকে ১০ হাজার টাকা দেয়ার প্রলোভন দেখায় ও ৫শ টাকা প্রদান করে, বাকি টাকা কাজ শেষে দিবেন বলে আশ্বাস দেন। এ ছাড়া রোজিনা বেগম ও তার ছেলে সাকিবকে মুক্তিপনের টাকা পেলে তাদের লোনের টাকা পরিশোধ করে দিবে বলে প্রলোভন দেয়, এতে তারা রাজি হন। গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশেই স্থানীয় উজ্জ্বল শেখের দোকানে যায় শিশু আব্দুল্লাহ। এরপর পরিকল্পনা অনুযায়ী সেখানে উজ্জ্বল শেখ তাকে খাবারের সাথে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলে। পরে ভ্যানচালক জান্নাতুল, রোজিনা বেগম ও সাকিব এর সহোযোগিতায় তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার পরিকল্পনা করে। এরপর ওই রাতেই শিশুটিকে লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখা হয়। শিশুটির পাহারার দায়িত্বে ছিল রোজিনা বেগম নামে এক নারী।অন্যদিকে, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপহরণকারী উজ্জল শেখ আব্দুল্লাহর স্বজনদের সাথে লোহাগড়া থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। তবে তাদের কথাবার্তায় অসংগতির কারণে পুলিশ সন্দেহ করে তদন্ত শুরু করে। এরপর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, উপ-পরিদর্শক (এসআই) তারোক বিশ্বাস, আজিজুর তালুকদার ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের তৎপরতায় রবিবার (৩১ আগস্ট) ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশু আব্দুল্লাহকে উদ্ধার করা হয় এবং নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শিশু অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেফতার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় নিহত সৌদি প্রবাসীর লাশ দাফন
খাগড়াছড়ি পানছড়ি দুর্গম পাহাড়ে চিকিৎসায় সেবা প্রদান করে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)
কর্ণফুলী ড্রাই ডককে আন্তর্জাতিক মানে উন্নয়নের আশ্বাস তিন প্রতিমন্ত্রীর
ফরিদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে আদালতে মামলা – ন্যায় বিচারের দাবি
কঠোর নজরদারিতে চট্টগ্রাম বন্দরে দস্যুতা শূন্যে, ফিরছে আন্তর্জাতিক আস্থা
ফরিদপুরে ইতালি পাঠানোর নামে প্রতারণা, আদালতের মামলায় নারী গ্রেফতার 
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক।
লবণের দামে দুশ্চিন্তায় চট্টগ্রামের চামড়া আড়তদাররা

You cannot copy content of this page