৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াই হাজার কৃষকের মাঝে রোপা আমন বীজ বিতরণ দিনাজপূর ৪২ বিজিবি ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক পটিয়ার গর্বিত সন্তান এখন চুয়েটের নতুন ভিসি হামের প্রাদুর্ভাবে বান্দরবানের রুমায় ৭ খুমী শিশুর মৃত্যু, উদ্বেগে স্বাস্থ্য বিভাগ গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী সংগীতে বিশেষ অবদান: সম্মাননা পেলেন শিল্পী জুলি খাগড়াছড়ি পানছড়িতে বন্যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের উপর। সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও পাটওয়ারী অন্যের ব্যথা না বুঝলে সুস্থ সমাজ অসম্ভব: ডিসি জাহিদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

লোহাগড়ায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>>নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় একজন প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারপিট করে মাথা ফাটিয়ে দিয়েছে একদল দূর্বৃত্ত।গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আইরিন বেগম বেগম (৩৪) গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নার্গিস বেগম (৫১) ও তার ছেলে হেলাল শেখ (৩১) পরস্পর যোগসাজশে আমার ওপর কারণে-অকারণে অন্যায়-অত্যাচার করে আসছে।আমার স্বামী বিদেশে থাকার কারণে নার্গিস ও তার ছেলেসহ অন্যান্য সহযোগীরা মিলে আমার জমির ফসলহানিও করেছে।আমি আমার নাবালক তিন ছেলেকে নিয়ে আত্মীয়-স্বজণদের বাড়িতে বেড়াতে গেলে অভিযুক্তরা তার বাড়ি থেকে সংসারের ব্যবহার্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।এর জের ধরে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নার্গিস বেগমের ছেলে হেলাল শেখের নেতৃত্বে ৪/৫ জনের একদল দূর্বৃত্ত রামদা,ছ্যানদা ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত ভাবে আইরিন বেগমের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।এ সময় দূর্বৃত্তরা তার গলায় থাকা ১ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে।স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় দূর্বৃত্তরা লোহার রড দিয়ে আইরিন বেগমের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়।গুরুতর আহত আইরিনকে এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেছে।এ ঘটনায় বুধবার রাতেই লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে আটক করতে পারে নাই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page