১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
আন্তর্জাতিক:
ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা
     
             

রৌমারীতে ভুল কাগজে স্বাক্ষর না দেওয়ায় হিসাব রক্ষণ কর্মকর্তাকে পেটালেন জামায়েত নেতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুরাদুল ইসলাম রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি >>> কু‌ড়িগ্রা‌মের রৌমারী‌তে অবস‌রকালীন ভাতার ভুল কাগজে স্বাক্ষর না দেওয়ায় উপ‌জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা‌কে মার‌পি‌টের অ‌ভি‌যোগ উঠে‌ছে জামায়াত নেতার বিরু‌দ্ধে। মঙ্গলবার (১৭ জুন) দুপু‌রে উপ‌জেলা হিসাবরক্ষণ কার্যাল‌য়ে এ ঘটনা ঘ‌টে। এ সময় ওই কর্মকর্তা‌কে রক্ষা কর‌তে‌ গি‌য়ে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধক্ষ রাজা মিয়া আহত হন। বিষয়‌টি নি‌য়ে উপ‌জেলা জু‌ড়ে চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়।অফিস ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গে‌ছে, রৌমারী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের সি‌নিয়র স্টাফ নার্স রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা আতুয়ারা খাতুনের স্বামী কাদের মোল্লা উপজেলা একজন জামায়াত কর্মী। মঙ্গলবার দুপু‌রে তার দ‌লের জামায়াতের নেতাকর্মী‌কে নি‌য়ে স্ত্রীর অবসরকালীন ভাতার কাগজ পত্র নিয়ে উপ‌জেলা হিসাবরক্ষণ কার্যাল‌য়ে যান। এ সময় উপস্থিত ছি‌লেন, উপ‌জেলা জামায়া‌তের আমির মাও. হায়দার আলী সাবেক আমীর মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আলোচনার এক পর্যায়ে উত্তে‌জিত হ‌য়ে জামায়া‌তের রৌমারী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেনসহ ক‌য়েকজন নেতাকর্মী উপ‌জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানকে মারধর করেন। এ সময় তা‌কে রক্ষা কর‌তে গি‌য়ে রৌমারী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্নে ক‌্যা‌শিয়ার রাজা মিয়া আহত হন।উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্নে ক‌্যা‌শিয়ার রাজা মিয়া ব‌লেন, কোন কিছু বোঝা বুঝে ওঠার আগেই হিসাবরক্ষণ কর্মকর্তার কলার ধরে ফেলে আমি বাধা দিতে গেলে আমাকেও মারপিট করেন।উপ‌জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান ব‌লেন, সি‌নিয়র স্টাফ নার্স আতুয়ারা খাতুন অবসরের ইনক্রিমেন্ট এর বি‌লের জন‌্য চাপ দিচ্ছিল। ত‌বে তার কিছু কাগজ ভুল থাকায় বি‌লে স্বাক্ষর করা হয়নি। আজ তারা(জামায়াত) বি‌লে স্বাক্ষর নেওয়ার জন‌্য চাপ দি‌লে আমি অস্বীকৃ‌তি জানাই। এ সময় তারা আম‌া‌কে মারধর ক‌রে।রৌমারী উপজেলা জামায়া‌তের আমির হায়দার আলী ব‌লেন, ওই না‌র্সের স্বামী আমা‌দের দ‌লের একজন কর্মী। তার স্ত্রীকে বিল প্রদান না ক‌রে ওই কর্মকর্তা হয়রা‌নি কর‌ছি‌লেন। এ জন‌্য আমা‌দের দ‌লের ক‌য়েকজন নেতাকর্মী‌ সেখা‌নে যায়। এতে উভ‌য়ের ম‌ধ্যে হাতাহাতি হয়। প‌রে আমি বিষয়‌টি মিমাংসা ক‌রে দি‌ছি।রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কোমার হালদার ব‌লেন বিষয়টি অবগত নই আমি ছুটিতে আছি। তবে খোঁজ দিয়ে দেখছি কি ঘটেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত।
কোটি টাকার সড়কে জলাবদ্ধতা, নিম্নমানের কাজের অভিযোগ—বিল নিয়ে ঠিকাদার-পৌর নির্বাহীর দ্বন্দ্ব

You cannot copy content of this page