১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সাতকানিয়ায় রাতে প্রশাসনের হানা ইটভাটায় ৪ এস্কেভেটর অকেজো চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

রামুতে জাঁকজমক আয়োজনে নৌকাবাইচ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রামু (কক্সবাজার) সংবাদদাতা >>> জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রম্য ভূমি রামুর গ্রামীণ লোকজ ঐতিহ্যবাহী জনপ্রিয় নৌকাবাইচ খেলা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সুরের ক্লাব নৌকাবাইচ দল এবং রানার্সআপ হয় কৃষক ক্লাব।গত শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসের চর ক্রীড়া পরিষদের উদ্যোগে বাঁকখালী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়। অ্যাক্টিভওয়্যার জানা যায়, প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় ৮টি দল। খেলা উপভোগ করতে বাকঁখালীর দুই তীরে উৎসুক জনতার ভিড় জমে।অ্যাক্টিভওয়্যার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, জেলা যুবদল নেতা মির্জা আবছার, বিএনপি নেতা শফিসহ অনেকে।প্রতিযোগিতা শেষে অতিথিরা রানার্সআপ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেরা মাঝির ক্রেস্ট পেয়েছেন আব্দুল রহিম বাবুলো ও সেরা বেত টানার পুরস্কার পান মো: সুমন।আয়োজকদের মধ্যে জালাল উদ্দিন রনি জানান, ‘সাহিত্য ও সংস্কৃতির আঁতুড়ঘর এবং পর্যটনের উপ-শহর রামুর গ্রামীণ লোকজ ঐতিহ্য এ নৌকাবাইচ। নৌকাবাইচ সব পেশার মানুষের প্রাণের খেলা। শতবছরের পুরনো ঐতিহ্য ধরে রাখতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ (ইউপি) গ্রামীণ এ খেলা জাঁকজমকভাবে আয়োজন করলেও করোনাকালীন সময় থেকে নানা কারণে দীর্ঘদিন ধরে আয়োজন করা সম্ভব হয়নি খেলাটি।অ্যাক্টিভওয়্যার এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল অফিসেরচর ‘মায়ের দোয়া’ নৌদল। রানার্স আপ হয়েছে অফিসেরচর ফুটন্ত গোলাপ নৌদল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page