মুরাদুল ইসলাম (কুড়িগ্রাম) প্রতিনিধি >>> কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান খায়রুল আলম রফিক ও পরিচালক খায়রুল ইসলাম আলামিন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।নবঘোষিত কমিটিতে এশিয়ান টিভি রৌমারী ও রাজীবপুর প্রতিনিধি মোঃ মুরাদুল ইসলামকে সভাপতি করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ আতাউর রহমান।সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোখলেছুর রহমান,দৈনিক প্রথম প্রহর রাজীবপুর উপজেলা প্রতিনিধিএবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাদেক হোসেন ভোলা দৈনিক যুগান্তর প্রতিনিধি মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক: মোঃ মাজাহারুল ইসলাম, বাং লা টিভি রৌমারী রাজীবপুর প্রতিনিধি সহ সাংগঠনিক সম্পাদক: মোঃ মতিউর রহমান,দপ্তর সম্পাদক: মোঃ জহুরুল ইসলাম,উত্তরের আলো অর্থ সম্পাদক: মোঃ ময়নুল হক দৈনিক ডেসটিনি রাজীবপুর উপজেলা প্রতিনিধি সদস্য: মোঃ রাশেদুল ইসলাম দৈনিক খবর পত্র রাজীবপুর উপজেলা প্রতিনিধি।নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের ওপর যেকোনো নির্যাতন, ভয়ভীতি বা হয়রানির বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ গড়ে তোলা, আইনি সহায়তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা রাখাই এই কমিটির মূল লক্ষ্য হবে।











মন্তব্য