১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মধ্যস্বত্বভোগীহীন ‘কৃষকের বাজার’ উদ্বোধন শহীদ আহমুদুল হক ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক: নাজমুল মোস্তফা আমিন বৈশ্বিক তেলের অস্থিরতায় জি–৭ এর কৌশল: রিজার্ভ থেকে বাজারে সরবরাহের প্রস্তুতি চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাংবাদিক অবরুদ্ধ চট্টগ্রামে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার- ৫ ১৮ নগর ঝুঁকি চিহ্নিত করে ইপসার গবেষণা প্রতিবেদন চসিকে মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আযম খান কক্সবাজার কারাগারে জেলার দেলোয়ারের একচ্ছত্র আধিপত্য বিস্তার অশ্রু মুছে হাসিমুখে ফিরলেন ৬২ জন সেবাপ্রার্থী সাতকানিয়ায় চিকিৎসকদের সমন্বয় সভায় সেবার মানোন্নয়নে জোর
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> রাজশাহী >> রাজশাহী >> সোস্যাল মিডিয়া
  • রাজশাহী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সপ্তাহব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন
  • রাজশাহী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সপ্তাহব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    রাজশাহী ব্যুরো:

    রাজশাহী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক কর্মচারীদের বিভিন্ন প্রশাসনিক কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে সপ্তাহব্যাপি এই কর্মশালার আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল বাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান।

    উক্ত কর্মশালায় আদালতের অফিস সহায়ক, প্রসেস সার্ভার ও বেঞ্চ সহকারিসহ মোট ৮৫ জনকে নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান, লিটন হোসেন, রাজশাহীর জাজ ইনচার্জ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুব আলমসহ আরো অনেকে।এছাড়াও বিভিন্ন আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সহ সহায়ক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page