১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২ পটিয়া রাহাতআলী স্কুলের পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

রাজশাহীর বাঘায় বাবাকে হত্যার দায়ে ছেলে আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় এক বৃদ্ধ পিতাকে হত্যার দায়ে পলাতক ছেলে শুকুর আলীকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। এক দিন পার না হতেই, বাঘা থানার চৌকস পুলিশ অফিসার মোবাইল ট্যাকিং এর মাধ্যমে তাকে আটক করেছেন। আসামী শুকুর আলীকে আটক করার পর হত্যার দায় স্বীকার করে।তাদের পরিবারে সূত্রে জানা য়ায়, সোমবার(৭-আগষ্ট)দিবাগত রাতে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর পাকারপাড়া গ্রামে নিজ বাড়িতে মেহগোনির গাছ বিক্রী ও জমি জমা সংক্রান্ত বিবাদের জের ধরে বৃদ্ধ পিতা রুস্তম আলী (৭০)কে নির্মম ভাবে লাঠির আঘাত ও হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তার ঘাতক সন্তান শুকুর আলী (৩৫)। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করেন।এদিকে ঘটনার মাত্র ২৪ ঘন্টার মধ্যে মঙ্গলবার দিবাগত রাত ১১ টার সময় বাঘা থানার ওসি খাইরুল ইসলাম এর নেতৃত্বে একদল সঙ্গীয় পুলিশ ঘাতক শুকুর আলীকে মীরগঞ্জ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসেন।বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম জানান, একজন সন্তান কর্তৃক তার পিতা খুন হবে এটা অত্যান্ত দু:খ জনক ঘটনা। আমি খবরটি পেয়ে ঘটনাস্থলে যাই এবং বিষয়টি তদন্ত করে দেখি। ঘটনার পরেই তার ছেলে শুকুর আলী পালিয়ে য়ায়। মোবাইল ট্যাকিং সহ বিভিন্ন সোর্স মাধ্যমে আমরা তাকে খুজতে থাকি। সকালে সে ঢাকার পথে রওনা হয়েছিল। তবে রাতে সে পুনরায় পাশের গ্রাম মীরগঞ্জে ফিরে আসে। সেখানে অভিযান চালিয়ে আমরা তাকে আটক করি। সে আমাদের কাছে পিতাকে হত্যার দায় স্বীকার করেছে। তাকে আজ বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page