২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পুঠিয়ায়(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার প্রধান ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণ করেন নিহত সোহেলের পিতা মোঃ লীলতাব আলী, স্ত্রী মোছাঃ নিঝুম আক্তার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহাফুজুর রহমান বাবলু বিএনপি ওয়ার্ড সভাপতি আলফাজ সরকার এবং মানববন্ধন পরিচালনা করেন মোঃ আশারাফ, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য। জানা গেছে, মানববন্ধনে পুঠিয়া থানাধীন জরমডাঙ্গা, কান্দ্রা ও শাহ্বাজপুর পারশাহ্ বাজপুর এলাকার কয়েকশ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মহাসড়ক অবরোধ করে প্রায় ২৫ মিনিট অবস্থান নেয়, ফলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। মানববন্ধনে নিহত সোহেলের পিতা লীলতাব আলী, মাহফুজুর রহমান বাবলু, হাফেজ আঃ রহমান, হাফেজ আশরাফুল ইসলাম, মোঃ সুইট হোসেন,আলতাব হোসেন, মোঃ রাজা সরকার, প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা অভিযোগ করেন, ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংঘটিত সোহেল হত্যাকাণ্ডের দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুঠিয়া থানা পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করেনি। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অনতি বিলম্বে খুনের আসামি গ্রেফতার না হলে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”বক্তারা জানান, একাধিকবার থানায় গিয়েও আসামিদের গ্রেফতার করা হয়নি। পুলিশের আশ্বাসে বারবার অপেক্ষা করেও তারা কোনো অগ্রগতি দেখতে পাননি। বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত আসামিদের গ্রেফতার না করলে এলাকাবাসী থানাঘেরাও কর্মসূচি ঘোষণা করবে।মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে বেলা ১১:২০ ঘটিকায় শেষ হয় এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়।উল্লেখ্য, এ ঘটনায় পুঠিয়া থানায় হত্যা মামলা (মামলা নং- ০৮/১৪৮; তারিখঃ ১০/০৯/২০২৫; ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page