১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাজশাহীতে দূর্নীতি দায়ে দুদকের মামলায় দুই রাঘব বোয়াল, ধরাছোঁয়ার বাইরে কালু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীতে অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে অভিযুক্ত রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা (পশ্চিম) আ’লীগের সভাপতি উত্তরাঞ্চলের সর্ববৃহৎ গরুর হাটের ইজারাদার আতিকুর রহমান কালু ওরফে হাট কালু। ইতোমধ্যে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে। মামলা’র পরও অজ্ঞাত কারণে ধরাছোঁয়ার বাইরে কালু। প্রকাশে ঘুরছেন তিনি। অপর দিকে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু ও তার স্ত্রী নাজমা আলীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলা হলেও আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যান এসব দূর্নীতিবাজরা।৩১ ডিসেম্বর (রোববার) দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ে কাউন্সিলর শাহাদাত আলী শাহু ও তার স্ত্রী দুইজনের নামে পৃথক দুটি দুর্নীতির মামলা করা হয়। দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেছেন।এদিকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন ও ভোগদখলের সতত্যা পেয়ে গত বছর আতিকুর রহমান কালু ওরফে হাট কালুর বিরুদ্ধে মামলা করেন দুদকের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম।মামলার এজাহারের তথ্যমতে, মো. আতিকুর রহমান (কালু) দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৯১৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের ঘোষণা প্রদান করেন। অনুসন্ধানে তার নামে মোট ১১ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৪৩২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার পারিবারিক ব্যয়সহ অন্যান্য খাতের ব্যয় পাওয়া যায় ২ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৮১ টাকা। তার নামে ব্যয়সহ মোট ১৪ কোটি ৪ লাখ ৭৩ হাজার ১৩ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামি মো. আতিকুর রহমানের (কালু) বিরুদ্ধে অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৪২১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধের রেকর্ডভিত্তিক প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
রাসিকের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাদাত আলী শাহু ও তার স্ত্রী নওদাপাড়া এলাকায়, দুজনের নামেই বেশ কয়েকটি বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে। শাহু রাজশাহীতে ভূমিদস্যু হিসেবে অধিক পরিচিত।
দুদক সূত্র জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়ে কাউন্সিলর শাহু ও তার স্ত্রী নাজমা আলীর বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদকের একটি টিম। একপর্যায়ে দুজনকে তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। এতে কাউন্সিলর শাহু তার নামে ৯ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৫০৪ টাকার এবং নাজমা তার নামে ১ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার ৩৭৬ টাকার পরিমাণ সম্পদ প্রদর্শন করেন।এদিকে অনুসন্ধানে দুদক দেখতে পায়, শাহুর নামেই ১১ কোটি ৯৩ লাখ ১৫ হাজার ৫০৪ টাকার এবং তার স্ত্রী নাজমা আলীর নামে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার ৬২৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ আছে। এক্ষেত্রে শাহু ২ কোটি ২৪ লাখ ৬২ হাজার এবং তার স্ত্রী নাজমা ৩৯ লাখ ৮০ হাজার ২৪৯ টাকার সম্পদের তথ্য গোপন করেন। তথ্য গোপন করে তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
দুদক আরও জানায়, মোট সম্পদের মধ্যে কাউন্সিলর শাহুর ৭ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৩ টাকার সম্পদই তার আয়ের সঙ্গে পুরোপুরি অসঙ্গতিপূর্ণ। আর তার স্ত্রীর আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ আছে ১ কোটি ৬ লাখ ৬ হাজার ৯২৬ টাকার। অর্থাৎ মোট সম্পদের বড় অংশই তারা অবৈধ পন্থায় অর্জন করেছেন। এতে তারা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দুটি মামলাতেই দুজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং দুদকের কাছে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এই স্বাক্ষর জ্ঞান সম্পূর্ণ কাউন্সিলর নিজ এলাকা নওদাপাড়াসহ আশে পাশের জমি দখল, কেনাবেচা করে বিপুল টাকার মালিক হয়েছেন।গত সিটি নির্বাচনের হলফনামায় তিনি যে পরিমান সম্পদের বিবরণ দিয়েছেন তাতেই বোঝা তিনি কি পরিমান অনিয়ম দূর্নীতি করেছেন।জানতে চাইলে দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. আমিনুল ইসলাম বলেন, কাউন্সিলরের অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধের রেকর্ডভিত্তিক প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সে অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কালুর বিষয়ে তিনি বলেন আমার জানা মতে ওই মামলায় জামিনে আছে সে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page