৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা। চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের শিকড় থেকে সুরেলা আকাশে রিয়া বড়ুয়া এক সঙ্গীতসাধকের অন্তহীন পথচলা চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

রাজশাহীতে ডিবির অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক বিক্রির অর্থ উদ্ধার, গ্রেপ্তার ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর,রাজশাহী,প্রতিনিধি >>> রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে আরও দুইজন পলাতক আসামির বাড়ি থেকে মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আকাশ আহমেদ (২৪), তিনি মতিহার থানার চরশ্যামপুর এলাকার মো. হালিমের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৭ মে (মঙ্গলবার) রাতে ডিবির উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসিদ ফরহাদের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম মতিহার থানার চরশ্যামপুর এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আকাশ আহমেদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে একই এলাকার মাদক ব্যবসায়ী মোসা. মনিকা বেগম ও মো. সুমন রেজার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩ গ্রাম হেরোইন, ২৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মনিকা ও সুমন পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আকাশ আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page