৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা অচল চট্টগ্রাম বন্দর, সংকটে জাতীয় অর্থনীতি, মূক্তি কিভাবে! সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক চট্টগ্রামে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • রাজশাহীতে অভিনব কায়দায় গাঁজা বহনকালে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • রাজশাহীতে অভিনব কায়দায় গাঁজা বহনকালে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সোহেল রানা,তানোর,রাজশাহী,প্রতিনিধি >>> রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড থেকে অভিনব কায়দায় ধানের বস্তায় গাঁজা পরিবহনকালে র‌্যাব-৫ মাদক ব্যবসায়ী মোঃ গোলাম সারোয়ার জাহান (২৫) কে হাতেনাতে গ্রেপ্তার করেছে।এসময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা, ২০ কেজি ধান, একটি মোবাইল, একটি সিম ও একটি বস্তা উদ্ধার করা হয়েছে।র‌্যাব-৫, সিপিএসসি আভিযানিক দলের গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামী অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে যাত্রী সেজে একটি অ্যাম্বুলেন্সে বহন করছিল। র‌্যাব ওই এলাকার আশপাশে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত আসামী পেশায় রাজ মিস্ত্রি এবং দীর্ঘদিন যাবত ঢাকার অজ্ঞাত স্থানে গাঁজা সংগ্রহ করে বাস ও ট্রেনের আড়ালে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। ধানের ভিতরে প্লাস্টিকের বস্তায় গাঁজা লুকিয়ে নিয়ে যাওয়ার কৌশল অবলম্বন করছিল।আসামীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page